কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের সেমিনার কক্ষে এ আয়োজন করা
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এ, বি ও সি ইউনিটের প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ২৬ ফেব্রুয়ারী
কুবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে ঘিরে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার। তার ব্যক্তিগত ব্যবস্থাপনায়
আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি দলীয় প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত আপিল শুনানি আবারও পিছিয়েছে। হাইকোর্টের রিট খারিজের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানির জন্য আগামী ২৮ জানুয়ারি দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, নির্বাচন কমিশনের (ইসি) মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট হাইকোর্ট খারিজ করেন। ওই আদেশের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য প্রথমে সোমবার (২৬ জানুয়ারি) দিন নির্ধারণ করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। তবে পরবর্তীতে শুনানি পেছিয়ে ২৮ জানুয়ারি ধার্য করা হয়। মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনটি করেন তার আইনজীবী সাইফুল্লাহ আল মামুন। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চেম্বার জজ আদালতে শুনানি শেষে এ বিষয়ে পরবর্তী দিন ধার্যের নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করলে তিনি হাইকোর্টে রিট করেন। রিট খারিজ হওয়ায় বর্তমানে তার প্রার্থিতা চূড়ান্তভাবে আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এদিকে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। আগামী ২৮ জানুয়ারির শুনানিকে কেন্দ্র করে এ আসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা বিরাজ করছে। আইনি জটিলতা কাটিয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেলে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। আর প্রার্থিতা বহাল না থাকলে নির্বাচনী মাঠে ভিন্ন বাস্তবতা তৈরি হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামীমা হক এর অবসরজনিত বিদায় উপলক্ষে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেন এর শিক্ষার্থীদের মাঝে সরকার প্রদত্ত বিনামূল্যের বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে ২০২৬ শিক্ষাবর্ষ
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) গঠনতন্ত্রের খসড়া যাচাইয়ের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) লিগ্যাল শাখা ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। এই কমিটি গঠনতন্ত্রের পরীক্ষা-নিরীক্ষা
কুবি প্রতিনিধি।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষার্থী সংগঠন ‘ভাষা–সাহিত্য পরিষদ–২০২৫’ এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এমদাদুল হক এবং
চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেধা উন্নয়ন বৃত্তি পরীক্ষা-২০২৫ শনিবার (০৬ ডিসেম্বর) একযোগে পৃথক তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম পৌরসভাধিন ০১নং সেন্টারে এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ
তিন দফা দাবিতে লাকসামে আন্দোলনরত সরকারি প্রাথমিক শিক্ষকগণ। নিজস্ব প্রতিবেদক,লাকসাম : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নয়ন, শতভাগ পদোন্নতি, ১০ বছর ও ১৬ বছরে টাইম স্কেলের