1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আপিল শুনানি ফের পেছাল: কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ভাগ্য ঝুলছে ২৮ জানুয়ারিতে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আপিল শুনানি ফের পেছাল: কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ভাগ্য ঝুলছে ২৮ জানুয়ারিতে

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৬০ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।। 

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি দলীয় প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত আপিল শুনানি আবারও পিছিয়েছে। হাইকোর্টের রিট খারিজের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানির জন্য আগামী ২৮ জানুয়ারি দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, নির্বাচন কমিশনের (ইসি) মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট হাইকোর্ট খারিজ করেন। ওই আদেশের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য প্রথমে সোমবার (২৬ জানুয়ারি) দিন নির্ধারণ করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। তবে পরবর্তীতে শুনানি পেছিয়ে ২৮ জানুয়ারি ধার্য করা হয়।

মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনটি করেন তার আইনজীবী সাইফুল্লাহ আল মামুন। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চেম্বার জজ আদালতে শুনানি শেষে এ বিষয়ে পরবর্তী দিন ধার্যের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করলে তিনি হাইকোর্টে রিট করেন। রিট খারিজ হওয়ায় বর্তমানে তার প্রার্থিতা চূড়ান্তভাবে আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

এদিকে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। আগামী ২৮ জানুয়ারির শুনানিকে কেন্দ্র করে এ আসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা বিরাজ করছে।

আইনি জটিলতা কাটিয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেলে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। আর প্রার্থিতা বহাল না থাকলে নির্বাচনী মাঠে ভিন্ন বাস্তবতা তৈরি হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD