1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

 

নাঙ্গলকোট( কুমিল্লা) প্রতিনিধি :
বাংলাদেশ স্কাউটস কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার আয়োজনে ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ কনফারেন্স কক্ষে এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। স্কাউটস নাঙ্গলকোট উপজেলা কমিশনার তাজুল ইসলামের সভাপতিত্বে ওরিয়েন্টেশন কোর্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কাউটস নাঙ্গলকোট উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান।

স্কাউটস নাঙ্গলকোট উপজেলা সম্পাদক শহীদ উল্লাহ মজুমদার স্বপন ও অর্থ সম্পাদক কাজী মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কাউটস কুমিল্লা অঞ্চল সম্পাদক আব্দুর রাজ্জাক, কুমিল্লা জেলা সম্পাদক কুদরত উল্লাহ, নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওহাব।

অতিথিরা স্কাউটস এর গুরুত্ব তুলে ধরে দক্ষতা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের ওরিয়েন্টেশন কর্মসূচির প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। স্কাউটস এর কার্যক্রমের মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD