1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞাঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী বিন আব্দুস সালাম নান্নু (৭৬)’র রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার গুনাইঘর আলিম মাদ্রাসা মাঠে রাস্ট্রিয় মর্যাদায় দাফনকালে এসআই শাহাদাত এর নেতৃত্বে একদল বিহগল বাদক করুণ সূরে বিদায় জানানোর সময় সালাম প্রদান করেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারগন ও মুক্তিযোদ্ধাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারি ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ‍্য বীর মুক্তিযোদ্ধা গাজী বিন সালাম নান্নু(৭৬), গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা একটি হাসপাতালে মৃত‍্যুব যুদ্ধকালীন সময়ে ২ নং সেক্টর কমান্ডারের অধিনে যুদ্ধ করেছেন। তিনি যুদ্ধকালীন সময় আফসার উদ্দিন রাজাকারের আস্তানা ধ্বংসে নেতৃত্বদানসহ বেশ কয়েকটি যুদ্ধের নেতৃত্বদানে সফল হওয়ার গৌরব অর্জন করেন। মৃত‍্যুকালে তিনি স্ত্রী অবসপ্রাপ্ত শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হালিমা আক্তার, ২ পুত্র ইঞ্জিনিয়ার গাজী রাসেল বিন সালাম, ইঞ্জিনিয়ার গাজী আশ্রাব বিন সালাম এবং কণ‍্যা উপসচিব ড. উর্মি বিনতে সালামসহ বহু গুনগ্রাহী, সহযোদ্ধা ও স্বজন রেখে যান। তিনি উপজেলা স্বস্থ‍্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

তাকে রাস্ট্রিয় মর্যাদায় সালাম প্রদান শেষে জানাজা সম্পন্ন করে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।
এর আগে বুধবার বাদ আসর ঢাকা মনিরাড়া জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাযা সম্পন্ন করা হয়।

জানাজার পূর্বে মরহুমের জীবনকর্ম নিয়ে আলোতনা করেন, সাবেক উপ-সচিব মো. ফজলুল করিম সরকার, এসএ সরকারি কলেজের সাবেক অধ‍্যাপক বীরমুক্তিযোদ্ধা আলী ইমাম, এসএ সরকারি কলেজের সাবেক অধ‍‍্যক্ষ প্রফেসর আবু হানিফ, বিশিষ্ট ব‍্যবসায়ি মো. সফিউদ্দিন সফি, সাবেক উপজলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, ডেপুটি কমান্ডার ডাঃ মো. রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মো. বশির আহমেদ ভূঁইয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সাবেক পৌর মেয়র মো. সাইফুল ইসলাম শামিম, লন্ডন থেকে অডিও কলে ব‍্যারিস্টার মো. আবু বকর, মো. নজরুল ইসলাম সরকার, ঢাকাস্থ দেবীদ্বার কল‍্যাণ সমিতির সাধারন সম্পাদক মো. জসীম উদ্দিন, জিএস আব্দুল মান্নান মোল্লা, মো. আবুল কালাম আজাদ, মো. আবু বকর, মো. শুভ আহমেদ, মরহুমের পুত্র ইঞ্জিনিয়ার গাজী রাসেল বিন সালাম ও ইঞ্জিনিয়ার গাজী আশ্রাব বিন সালাম প্রমুখ।

মরহুমের জানাজার নামাজ পড়ান মাওলানা মো. লিয়াকত আলী।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD