1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মায়ের জন্য ওষুধ কিনে ফেরা হলো না তাছলিমার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মায়ের জন্য ওষুধ কিনে ফেরা হলো না তাছলিমার

  • প্রকাশিতঃ বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসের নিচে চাপা পড়ে তাছলিমা আক্তার (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মায়ের জন্য ওষুধ কিনে বাড়ি ফেরাকালে মঙ্গলবার সকাল সোয়া ৭টায় লাকসামের খিলা মধ্য বাজারে যাত্রীবাহী হিমাচল বাস চাপায় তাঁর মৃত্যু হয়।
​নিহত তাছলিমা আক্তার ইসলামী ব্যাংক পিএলসি নাঙ্গলকোট শাখার সিনিয়র অফিসার এবং মনোহরগঞ্জের খানাতুয়া নিবাসী আবু জাফরের সহধর্মিণী। তিনি দীর্ঘদিন যাবৎ পরিবারসহ লাকসামের পশ্চিমগাঁও মিয়াপাড়ায় বসবাস করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ মেয়ে এবং ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
​পারিবারিক সূত্রে জানা গেছে, তাছলিমা আক্তার তাঁর অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে লাকসাম থেকে সিএনজিযোগে খিলা মধ্য বাজারে নামেন। সেখান থেকে বাপের বাড়ি ফেনুয়া যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হওয়াকালে দ্রুতগতির একটি ‘হিমাচল’ বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
লাকসাম হাইওয়ে (লালমাই ক্রসিং) থানার অফিসার ইনচার্জ মো. ওসমান গনি জানান, বাসটি আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে সন্ধ্যায় নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD