1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে কবর খুঁড়তে গিয়ে কিশোর কিশোরী অন্তরঙ্গ অবস্থায়, বাঁধা দেয়ায় বৃদ্ধাকে ছুরিকাঘাত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে কবর খুঁড়তে গিয়ে কিশোর কিশোরী অন্তরঙ্গ অবস্থায়, বাঁধা দেয়ায় বৃদ্ধাকে ছুরিকাঘাত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত

 

 

 

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।

কবর খুঁড়তে গিয়ে গোরস্তানে এক কিশোরীর সাথে আপত্তিকর অবস্থায় দেখে প্রতিবাদ করায় “রেড ৯৯৯ কিশোর গ‍্যাং” এর অন‍্যতম সদস‍্য রামিম(১৭) এর ছুরিকাঘাতে এক বৃদ্ধ আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২ টায় কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার ভূষণা গ্রামের মজিব কমিশনারের বাড়ির গোরস্তানে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্বজনের কবর খুঁরতে যেয়ে সফিকুল ইসলাম(৭০) নামে এক ব‍্যাক্তি গোরস্তানে “রেড ৯৯৯ কিশোর গ‍্যাং” এর চিহ্নিত দুই সদস‍্য রামিম(১৭) ও সায়মন(১৭) এক কিশোরী (১৬)র সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পান। এসময় কিশোরী তার স্পর্শকাতর স্থানে হাত দিলে, সে (কিশোরী) বাঁধা দেয়ায় রামিম তাকে চর- থাপ্পরসহ চুল ধরে মার ধর করতে থাকে, কিশোরী সূর চিৎকার করে তাকে বাঁচাতে স্থানীয়দের সাহায্য চায়। এসময় সফিকুল ইসলাম তাদের এ আচরনে ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা কবরস্তান, এখানে নোংরামির করা ঠিক না। আমি কবর খুঁড়ব, তোমরা এখান থেক চলে যাও। এ কথা বলার সাথে সাথে “রেড ৯৯৯কিশোর গ‍্যাং”

 

 

 

গ্রুপের অন‍্যতম সদস‍্য রামিম(১৭) দৌড়ে এসে ওই ব‍ৃদ্ধকে টানা হেচরা করে মাটি ফেলে তার বুকের উপর উঠে কোমর থেকে একটি ছোরা বের করে উপর্যুপরি আঘাত করে। ৪টি আঘাত ফেরাতে পারলেও পঞ্চম আঘাতে বাম হাতের মাসুলে মারাত্মক ক্ষত হয়। তার চিৎকারে বাড়ির লোকজন দৌড়ে আসলে রামিম ও সায়মন পালিয়ে যায়। মেয়েটিকে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেন। স্থানীরা আহত সফিককে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার ব‍্যবস্থা করেন। তার হাতের ক্ষত অংশে ৬ টি সেলাই দিতে হয়।

স্থানীয়রা আরো জানান, মজিব কমিশনারের বাড়ির মরহুম সিরাজুল ইসলামের মেয়ের জামাতা ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ সার কার খানায় কর্মরত সহিদুর রহমান(৪৫) আজ সকালে হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি মুরাদনগর উপজেলার বাতাপুকুরিয়া।

মৃত: সহিদুর রহমানকে ভূষণা গ্রামে তার শশুর বাড়ির গোরস্তানে আজ বৃহস্পতিবার বাদ মাগরিব দাফন সম্পন্ন করার কথা রয়েছে। এরই মধ‍্যে মৃত: ব‍্যাক্তির লাশ আশুগঞ্জ থেকে লাশবাহী গাড়িতে করে দেবীদ্বারের উদ্দেশ্যে রওয়ানাও হয়ে গেছে। ওই লক্ষ্যে বাড়ির সফিকুল ইসলাম(৭০) নামে এক ব্যক্তি কবর খুরতে যেয়ে, গোরস্তানের দেয়াল ঘেসে রঙ্গলিলায় মত্ত্ব এক কিশোরী ও ২ কিশোরকে দেখতে পান। এসময় বাঁধা দিলে তার উপর এ হামলা হয়।

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিকিৎসাধীন আহত মো. সফিকুল ইসলাম জানান, আমি আমার এক নিকট আত্মীয়ের কবর খুঁড়তে গোস্তানের ভেতরে দেয়াল ঘেঁসে একটি মেয়ে ও ২ টি ছেলেকে আপত্তিকর অবস্থায় দেখে তাদের এখান থেকে সরে যেতে বলি। হঠাৎ সে দৌড়ে এসে আমাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সাথের অপর ছেলেটিও চলে যায়। এ সময় বাড়ির মহিলারা মেয়েটিকে আটক করে রাখে এবং আমাকে হাসপাতাল নিয়ে আসে।

দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) তানভির ঘটনাস্থল থেকে ফোনে জানান রামিম (১৭) “রেড ৯৯৯ কিশোর গ‍্যাং” এর অন‍্যতম সদস‍্য, সে দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া দুবাই হাউজ এর মালিক পারভেজের ছেলে। উদ্ধার করা কিশোরী স্থানীয় একটি বিদ‍্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। ইতি মধ‍্যে রামিম বেশ কয়েকটি আলোচিত কিশোর গ‍্যাং কর্তৃক সংঘটিত ঘটনায় জড়িত এবং একাধিক মামলার আসামী। তাকে গ্রেফতারে গতকালও অভিযান চালিয়েছি। তাকে না পেলেও অভিযানে তার সহযোগী আব্দুল্লাহ আল হাসানকে আটক করেছি। আজ আবার প্রেমের ফাঁদে এক কিশোরীকে নিয়ে ভূষণা গ্রামে আরো একটি অকারেন্স করেছে। এর আগে আরো একটি মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে এবং ছাড়াছাড়িও হয়ে যায়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, ভূষণা গ্রামে কিশোর গ্যাং সদস‍্য রামিমের ছুরিকাঘাতে আহত ব্যক্তি মামলা করলে ব্যবস্থা নেব। এছাড়া রামিমের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতার অভিযান অব‍্যাহত আছে। তবে স্থানীয়দের কর্তৃক আটক কিশোরীকে উদ্ধার করে তার মায়ের জিম্বায় দেয়া হয়েছে।

 

 

ছবির ক‍্যাপশনঃ

দেবীদ্বারে কিশোর গ‍্যাং এর হামলায় আহত সফিকুল ইসলাম(৭০), “রেড ৯৯৯ কিশোর গ‍্যাং” এর অন‍্যতম সদস‍্য রামিম(১৭)’র সংগৃহীত ছবি। ভূষণা গোরস্তানের পাশে স্থানীয়দের ভীড়ের ছবি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD