1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুকসু গঠনতন্ত্র অনুমোদনে ইউজিসির নতুন কমিটি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুকসু গঠনতন্ত্র অনুমোদনে ইউজিসির নতুন কমিটি

  • প্রকাশিতঃ বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩২০ বার পঠিত

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) গঠনতন্ত্রের খসড়া যাচাইয়ের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) লিগ্যাল শাখা ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। এই কমিটি গঠনতন্ত্রের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে অনুমোদনের জন্য তা চ্যান্সেলর বা রাষ্ট্রপতির নিকট প্রেরণ করবে।

বুধবার (১০ ডিসেম্বর) ইউজিসির লিগ্যাল শাখার যুগ্ম সচিব মাফরোজা পারভীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, অর্থ, হিসাব ও বাজেট বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার, উপসচিব (লিগ্যাল) রোজিনা খান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম । কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ইউজিসির সরকারি সচিব (লিগ্যাল) মোহাম্মদ শোয়াইব।

অফিস আদেশে জানানো হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) কর্তৃক স্বাক্ষরিত ১৬/১১/২০২৫ তারিখের পত্রের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ‘কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা, ২০২৫’-এর খসড়া পরীক্ষান্তে অনুমোদনের জন্য মহামান্য চ্যান্সেলরের নিকট পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির কার্যপরিধি হিসেবে জরুরি ভিত্তিতে গঠনতন্ত্রের খসড়া পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে অনুমোদনের জন্য তা মহামান্য চ্যান্সেলরের নিকট প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ইউজিসি লিগ্যাল টিম ইতোমধ্যে কমিটি গঠন করেছে। বিশ্ববিদ্যালয়ের থেকে আইন বিভাগের একজন শিক্ষক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কমিটিতে থাকবেন। আশা করছি যথা সময়ে কাজ শেষ করবেন।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD