1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে   পিতার মৃত্যুর ৯ দিন পর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কলেজ পড়ুয়া ছেলে নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে   পিতার মৃত্যুর ৯ দিন পর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কলেজ পড়ুয়া ছেলে নিহত

  • প্রকাশিতঃ রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

 

 

আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের তেবারিয়া গ্রামের ওয়াকিল (১৮) নামে এক কলেজ ছাত্র বিদ্যুৎ পিষ্ট হয়ে নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

নিহত ছাত্র ওই গ্রামের মৃত জাকির মিয়ার ছেলে। সে দুয়ারিয়া এজিএস কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থী।

ঘটনাটি ঘটেছে রবিবার (১২ জুন) বিকেলে চান্দিনায় তাহার (নিহতের) খালার বাড়িতে।

স্থানীয়রা জানান, চান্দিনা খালার বাড়িতে বেড়াতে গিয়ে আজ বিকেলে তার ফুফুর বাড়ির ছাদে ঘুরতে যায় ওয়াকিল। সেখানে গিয়ে পা পিছলে ছাদের একপাশে দিয়ে যাওয়া বিদ্যুৎতের লাইনে পড়ে যায়। মুহূর্তে বিকট আওয়াজ হয় এবং বিদ্যুৎ পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরো জানান, মাত্র ৯ দিন আগে নিহত ওয়াকিলের বাবা জাকির মিয়া মৃত্যুবরণ করেছে। একটি শোক কাটিয়ে না উঠতেই আরেকটি শোক পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে।

এবিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে আমাদের কেউ অবগত করেননি। আমরা এখন পর্যন্ত কোন খবর পাইনি। নিহতের পরিবার পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD