1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে করপাটি বালিকা বিদ্যালয়ের শিক্ষক শামীমা হকের রাজকীয় বিদায়ী সংবর্ধনা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে করপাটি বালিকা বিদ্যালয়ের শিক্ষক শামীমা হকের রাজকীয় বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশিতঃ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৩৪ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামীমা হক এর অবসরজনিত বিদায় উপলক্ষে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান সহ শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি ও বৈলপুর মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাফকাত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মো. বশির আহমেদ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান মনির এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. আহসান হাবীব বেপারী, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. তাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক কাজী মো. মহিন উদ্দিন নয়ন, মরকটা রাবেয়া আরশাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, আবুল হাশেম, মাসকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মিজানুর রহমান, করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইব্রাহিম খলিল, নাসিমা আক্তার, মাহফুজা আক্তার, আফরোজা আক্তার পান্না, মো. জাফর আহমেদ, নজরুল ইসলাম বিএসসি, দীপু কুমার রায়, তাসলিমা আক্তার, অফিস সহকারী মাহমুদুল হাসান রবিন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কুলসুমা আক্তার মুন্নী, কানিজ ফাতেমা, আনিকা তারাননুম, সাইফুন্নাহার শিখা প্রমুখ। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD