1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের বিশেষ সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের বিশেষ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬২৭ বার পঠিত

 

তিন দফা দাবিতে লাকসামে আন্দোলনরত সরকারি প্রাথমিক শিক্ষকগণ।

 

 

নিজস্ব প্রতিবেদক,লাকসাম :

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নয়ন, শতভাগ পদোন্নতি, ১০ বছর ও ১৬ বছরে টাইম স্কেলের বিষয়ে সরকারের ঘোষণা বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলছে। কুমিল্লার লাকসামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ ক্লাস বর্জন করে কেন্দ্র ঘোষিত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে আয়োজিত জরুরি সাধারণ সভায় ঘোষণা দেয়া হয়।
লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সেক্রেটারি মোঃ বিল্লাল হোসেন।
বাউরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ সালেহ আহমাদের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন কবির, একরামুল হক মুন্না, তাপস কান্তি লোদ, মাসুম বিল্লাহ, সালমা জাহান প্রমুখ। উপজেলার ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫শ শিক্ষক সভায় অংশগ্রহণ করেন। শিক্ষকরা তিন দফা দাবির স্বপক্ষে বিভিন্ন বিভিন্ন যুক্তি তুলে ধরে অবিলম্বে সরকারের প্রতি তা বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় কেন্দ্র ঘোষিত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD