1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবির ভাষা–সাহিত্য পরিষদের নেতৃত্বে এমদাদ–নাজমুল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুবির ভাষা–সাহিত্য পরিষদের নেতৃত্বে এমদাদ–নাজমুল

  • প্রকাশিতঃ বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩১১ বার পঠিত

 

কুবি প্রতিনিধি।। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষার্থী সংগঠন ‘ভাষা–সাহিত্য পরিষদ–২০২৫’ এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এমদাদুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতক ২০১৯–২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাছান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিভাগের নির্ধারিত কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক ও নির্বাচন সংশ্লিষ্টদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবুল হোসেন, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাহমুদা খানম উর্মিলা, ক্রীড়া সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ নাঈম ইসলাম, প্রচার সম্পাদক অমি দেব এবং সহ-প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।

এছাড়া ছয়টি শিক্ষাবর্ষ থেকে ছয়জন শ্রেণি প্রতিনিধি ‘ভাষা-সাহিত্য পরিষদ’ -এর কার্যকরী পরিষদে যুক্ত হবেন।

উল্লেখ্য, এই কমিটি  ২০২৬ সালের জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত  দায়িত্ব পালন করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD