1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ছাত্রদল নেতা আবুল বাশারের উদ্যোগে কুবিতে ১০ দিনব্যাপী ইফতার আয়োজন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ছাত্রদল নেতা আবুল বাশারের উদ্যোগে কুবিতে ১০ দিনব্যাপী ইফতার আয়োজন

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৪ বার পঠিত

 

কুবি প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানকে ঘিরে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার। তার ব্যক্তিগত ব্যবস্থাপনায় ক্যাম্পাসে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ইফতার কর্মসূচি, যেখানে প্রতিদিন প্রায় ১২০ থেকে ১৫০ জন শিক্ষার্থী একসঙ্গে ইফতার করছেন।

রমজানের প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেখা গেছে। বিকেলের পর থেকেই ব্যাডমিন্টন কোর্টে সারিবদ্ধভাবে বসার আয়োজন করা হয়। খেজুর, ফল, ছোলা, মুড়ি, বেগুনি থেকে শুরু করে বিভিন্ন পদের খাবারে সাজানো থাকে ইফতারের প্লেট। আযানের ধ্বনি ভেসে আসার সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে ইফতার করেন সেখানে।

নারী শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে সমাজবিজ্ঞান অনুষদের একটি কক্ষে আলাদা ইফতারের ব্যবস্থা রাখা হয়েছে। বাশার বলেন, সবার জন্য নিরাপদ ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করাই ছিল অগ্রাধিকার।

তিনি জানান, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হলেও তাঁর ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষীরা বাস্তবায়নে সহযোগিতা করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে রাজনীতির সঙ্গে যুক্ত সহপাঠীরা মানসিক সমর্থন দেওয়ার পাশাপাশি সামাজিক সংগঠনের সদস্যরাও বিভিন্ন পর্যায়ে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

তিনি আরও জানান, ইফতার কর্মসূচির শেষ দিনে একটি কোরআন খতমের আয়োজনের মাধ্যমে পুরো কার্যক্রমের সমাপ্তি টানা হবে। আবুল বাশার বলেন, “রমজান আত্মশুদ্ধি ও মানবিকতার মাস। আমরা চাই এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা আরও জোরদার করুক।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD