1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী ২শত ৫০টি পরিবারকে ঈদ সামগ্রী বিতরন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী ২শত ৫০টি পরিবারকে ঈদ সামগ্রী বিতরন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৪৭৫ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে বসবাসরত উপকারভোগী অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ সামগ্রীর বিতরন করা হয়েছে৷

বুধবার(১৯ এপ্রিল)রাত ৯ টা থেকে মধ্য রাত পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে

আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পৌরসদরের দোনারচর ,সদর উত্তর ইউনিয়নের গোলাপেরচর,গৌরীপুর ইউনিয়নের আমিরাবাদ,ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের ভীকতলা ও লক্ষীপুর গ্রামে উপকারভোগী অসহায় ও হতদরিদ্র ২শত ৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন,দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান৷

ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব চৌধুরী,উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন ও মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঁইয়া প্রমূখ৷ এসময় আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবার গুলোর বিভিন্ন খোজ খবর নেন৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD