1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দাউদকান্দিতে ভাষা সৈনিক ড.জসিম উদ্দিন স্মরণে আলোচনা সভা ও দোয়া - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ বর্ণিল আয়োজনে কুবিতে পহেলা বৈশাখ উদযাপন কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬ জন

দাউদকান্দিতে ভাষা সৈনিক ড.জসিম উদ্দিন স্মরণে আলোচনা সভা ও দোয়া

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৬২ বার পঠিত

আবু কোরাইশ আপেল:

প্রখ্যাত ভাষা সৈনিক ও আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী ডক্টর জসিম উদ্দিন আহমেদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিনি রাষ্ট্রীয় বিশেষ সম্মাননা একুশে পদকপ্রাপ্ত একজন সর্বজন শ্রদ্ধেয় গুনী ব্যক্তিত্ব ছিলেন। এ ছাড়াও তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন পরমাণু বিজ্ঞানী ছিলেন।

গতকাল বুধবার সকালে দাউদকান্দি উপজেলা গলিয়ারচর ওয়াজ উদ্দিন ফাউন্ডেশন ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ আলোচনা সভা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা রাষ্ট্রভাষা বাংলার জন্য তার সংগ্রামী জীবন নিয়ে আলোকপাত করেন। তারা এ পরমাণু বিজ্ঞানীর দেশের জন্য অবদানের কথা স্মরণ করেন।

মাদ্রাসার সুপার আব্দুর রশিদের সঞ্চালণায় ও প্রতিষ্ঠানটি নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ সুমন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাঈমা ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিংলাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, জিংলাতলী ইউনিয়ন জামায়াতের  সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আসাদুজ্জামান মহসিন। উপস্থিত ছিলেন গৌরীপুর ও জিংলাতলী ইউনিয়ন বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD