1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পঠিত

 

আবু কোরাইশ আপেল।
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন চান্দিনা উপজেলার হানিফ মিয়ার ছেলে মো.রিফাত (২০) এবং দাউদকান্দির লখাইতলী গ্রামের মৃত সাদেকের ছেলে মো.হাবিব (১৮)

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক পৌনে দশটায় দাউদকান্দি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মিনহাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর ইউনিয়নের ফার্নিচার পট্টি এলাকায় অভিযান চালিয়ে একটি দোকানের সামনে পাকা রাস্তা থেকে ধৃতদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম জানান, এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD