1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত

 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের দেওভান্ডার গ্রামের গর্বিত সন্তান শহীদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শুক্রবার বাদ আসর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা শাখার আয়োজনে দেওভান্ডার শহীদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের বাড়ি সংলগ্ন মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন।

দৌলখাঁড় ইউনিয়ন সেক্রেটারি বদরুল আমিন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, উপজেলা যুব বিভাগ সভাপতি মাওলানা আব্দুল হান্নান, তা’লিমুল কুরআন বিভাগ সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন, ঢাকা কাফরুল থানা কর্ম পরিষদ সদস্য গিয়াস উদ্দিন, বক্সগঞ্জ ইউনিয়ন আমির মাস্টার সায়েদুল হক, জোড্ডা পশ্চিম ইউনিয়ন আমির ডাক্তার ফয়েজুল্লাহ পাটোয়ারী, কুমিল্লা দক্ষিন জেলা পরিবহন শ্রমিক ফেডারেশন সেক্রেটারি শহিদুল ইসলাম, বটতলী ইউনিয়ন জামায়াত সভাপতি আলী আকবর, দৌলখাঁড় ইউনিয়ন জামায়েত সাবেক সভাপতি ডাক্তার খোরশেদ আলম, ওলামা বিভাগ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, ৭নং ওয়ার্ড সভাপতি ডাক্তার অহিদুর রহমান, ২নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন, ৮ নং ওয়ার্ড সভাপতি সিহাব উদ্দিন, দৌলখাঁড় ইউনিয়ন আইবিডাব্লিউ সভাপতি রফিকুল ইসলাম, ৬নং ওয়ার্ড সভাপতি ইয়াকুব জামান মিয়াজী, ইসলামী ছাত্রশিবির দৌলখাঁড় ইউনিয়ন সভাপতি হাসান মাহমুদ। এছাড়াও অনুষ্ঠানে দৌলখাঁড় ইউনিয়ন জামায়াত ও শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত করা হয়।

পরে জামায়াত নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের কবর জিয়ারত ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD