নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের দেওভান্ডার গ্রামের গর্বিত সন্তান শহীদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শুক্রবার বাদ আসর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা শাখার আয়োজনে দেওভান্ডার শহীদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের বাড়ি সংলগ্ন মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন।
দৌলখাঁড় ইউনিয়ন সেক্রেটারি বদরুল আমিন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, উপজেলা যুব বিভাগ সভাপতি মাওলানা আব্দুল হান্নান, তা'লিমুল কুরআন বিভাগ সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন, ঢাকা কাফরুল থানা কর্ম পরিষদ সদস্য গিয়াস উদ্দিন, বক্সগঞ্জ ইউনিয়ন আমির মাস্টার সায়েদুল হক, জোড্ডা পশ্চিম ইউনিয়ন আমির ডাক্তার ফয়েজুল্লাহ পাটোয়ারী, কুমিল্লা দক্ষিন জেলা পরিবহন শ্রমিক ফেডারেশন সেক্রেটারি শহিদুল ইসলাম, বটতলী ইউনিয়ন জামায়াত সভাপতি আলী আকবর, দৌলখাঁড় ইউনিয়ন জামায়েত সাবেক সভাপতি ডাক্তার খোরশেদ আলম, ওলামা বিভাগ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, ৭নং ওয়ার্ড সভাপতি ডাক্তার অহিদুর রহমান, ২নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন, ৮ নং ওয়ার্ড সভাপতি সিহাব উদ্দিন, দৌলখাঁড় ইউনিয়ন আইবিডাব্লিউ সভাপতি রফিকুল ইসলাম, ৬নং ওয়ার্ড সভাপতি ইয়াকুব জামান মিয়াজী, ইসলামী ছাত্রশিবির দৌলখাঁড় ইউনিয়ন সভাপতি হাসান মাহমুদ। এছাড়াও অনুষ্ঠানে দৌলখাঁড় ইউনিয়ন জামায়াত ও শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত করা হয়।
পরে জামায়াত নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের কবর জিয়ারত ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করেন।