1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে গ্রাইন্ডার মেশিনের বেল্টে ওড়না পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে গ্রাইন্ডার মেশিনের বেল্টে ওড়না পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

 

আবু কোরাইশ আপেল।।
কুমিল্লার দাউদকান্দিতে গ্রাইন্ডার মেশিনে ওড়না পেঁচিয়ে শাহিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে দাউদকান্দি পৌরসভার তরকারি বাজার এলাকায় মনির মিয়ার হলুদ-মরিচ ভাঙানোর গ্রাইন্ডার মেশিনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিনা আক্তার উপজেলার উত্তর ইউনিয়নের গোলাপেরচর গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হলুদ ও মরিচ গুঁড়ো করতে ওই গ্রাইন্ডার মেশিনে যান শাহিনা আক্তার। সে সময় দোকানের মালিক মনির মিয়া মেশিনে মসলা ভাঙানোর কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত শাহিনার মাথায় থাকা ওড়না ঘূর্ণায়মান মেশিনের বেল্টে জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যেই তিনি মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD