1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি খন্দকার মোশাররফের মতবিনিময় সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি খন্দকার মোশাররফের মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২০১ বার পঠিত

 

আবু কোরাইশ আপেল 
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কুমিল্লা-১ (মেঘনা-দাউদকান্দি) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় স্থানীয় প্রশাসনের চলমান কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং জনসেবার মান আরও উন্নত করার বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল লতিফ ভূইয়া, পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক সওগাত চৌধুরী পিটার, সদস্য সচিব কাউছার আলম সরকারসহ আরও অনেকেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD