1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তরুণরাই হচ্ছে আগামীদিনের বাংলাদেশের শক্তি: ডক্টর মোবারক হোসাইন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

তরুণরাই হচ্ছে আগামীদিনের বাংলাদেশের শক্তি: ডক্টর মোবারক হোসাইন

  • প্রকাশিতঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৬১ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

‎তরুণরাই হচ্ছে আগামীদিনের বাংলাদেশের শক্তি। এই তরুণরাই আগামীদিনের একটি সুন্দর বাংলাদেশকে নের্তৃত্ব দিবে। একটি সুস্থ ও সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সেজন্য খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মাদক থেকে দূরে রাখে।

শুক্রবার (১ আগষ্ট) বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সবুজপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত এল.ই.ডি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন দিয়ে দেশ পরিচালনা করা হবে। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুল হাকিম এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোশারফ হোসেন ভূইঁয়া, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মোবাশ্বিরুল হক। সবশেষে খেলায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD