1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ৫৬ লাখ টাকার ভারতীয় বাজি উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় ৫৬ লাখ টাকার ভারতীয় বাজি উদ্ধার

  • প্রকাশিতঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে ৫৬ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় বিভিন্ন ধরনের অবৈধ বাজি উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

গত শুক্রবার রাতে কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশন থেকে এসব বাজি উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

গতকাল শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি জানিয়েছে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল একটি অভিযান পরিচালনা করে। উক্ত বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। এই অভিযানে ২ লাখ ৮ হাজার ১০০ পিস বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়, যার সর্বমোট মূল্য ৫৬ লাখ ৩২ হাজার টাকা। জব্দকৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে।

এ বিষয়ে ১০ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে তারা সর্বদা সজাগ রয়েছে এবং নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD