1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্রা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৫ গত ৯ আগষ্ট কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। আগত সদস্যগণের আসন গ্রহন ও ফুল ও উপহার বিতরণ শুরু হয় সকাল ১০টা থেকে। সকাল ১১টায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক মনির হোসেন,পবিত্র গীতা পাঠ করেন নেহাল কুমার দাস রিপন,পবিত্র ত্রিপিটক পাঠ করেন অশোক কুমার বড়ুয়া। উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল।

সভাপতির শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজী এনামুল হক ফারুক। শোক প্রস্তাব উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। শোক প্রস্তাবের পর প্রয়াত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট দাড়িয়ে নীরবতা পালন ও দোয়া করা করা হয়। বিগত সাধারণ সভার রেজুলেশন পাঠ ও সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান।

অর্থ সম্পাদকের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক তাওহিদ হোসেন মিঠু। সাংগঠনিক বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মোঃ স‌হিদ উল্লাহ,সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক নীতিশ সাহা, সাংবাদিক সাইয়িদ মাহমুদ পারভেজ, সাংবাদিক ওমর ফারুকী তাপস, সাংবাদিক অধ্যাপক মীর শাহালম,সাংবাদিক সাদিক মামুন,সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজী,সাংবাদিক মোবারক হোসেন,সাংবাদিক কাজী মীর আহমেদ মীরু,সাংবাদিক জসিম উদ্দিন চাষী,সাংবাদিক নজরুল ইসলাম দুলাল। সভাপরিচালনা করেন কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD