1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
এসএসসিতে কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ৮৪৪ জনের ফল পরিবর্তন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

এসএসসিতে কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ৮৪৪ জনের ফল পরিবর্তন

  • প্রকাশিতঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৯৯ বার পঠিত

নেকবর হোসেন
এসএসসিতে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ৮৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ পাঁচ পেয়েছে ৬৭ জন।

রোববার (১০ আগস্ট) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এবার পুনর্নিরীক্ষণের জন্য ৩৫ হাজার ৫৩১ জন পরীক্ষার্থী ৭৫ হাজার ৮৭৭টি বিষয়ে আবেদন করে। যাদের মধ্যে ফেল থেকে পাস করে ১৯০ জন। ফেল থেকে ফেল ৫৭ জন। জিপিএ পাঁচ পায় ৬৭। আগেও জিপিএ পাঁচ পেয়েছিল, কিন্তু বিষয়ভিত্তিক গ্রেডের উন্নতি হয়েছে ৯১ জনের। বাকিদের ফলে কোনোরূপ পরিবর্তন হয়নি।

পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন জানান, উচ্চমাধ্যমিকে আবেদনের সময়সীমা ১১ আগস্ট পর্যন্ত। পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হয়েছে, তাদেরও ১১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD