1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে: ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে: ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন

  • প্রকাশিতঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২২৬ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল:

বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। এজন্য আমাদের সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দীর্ঘ সময় শেখ হাসিনার শাসনামলে বিএনপির নেতাকর্মীরা অনেক কষ্ট করেছেন। অনেক নেতাকর্মী গুম হয়েছে, অনেকের নামে হামলা, মামলা হয়েছে। সারা দেশের লাখ লাখ নেতাকর্মীরা জেল খেটেছেন।

শুক্রবার (১ আগস্ট) বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপলনগর এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ব্যারিস্টার মামুন বলেন, শেখ হাসিনা আমাদের সব গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন। আমাদের ভোট দিতে দেইনি। ১৭ বছরের আওয়ামী শাসনের দাসত্ব থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে। দেশের ছাত্রজনতা ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানই দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ৩১ দফা ঘোষণা করেছেন।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মো. মাজহারুল ইসলাম। সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূইয়া, যুববিষয়ক সম্পাদক মো. হাসান ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আকরামুল ইসলাম, চান্দলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন ভূইয়া, বিএনপি নেতা এমরান হোসেন মাস্টার, জয়নাল হোসেন হাজারী, সাবেক ছাত্রদল নেতা গাজী ইসরাফিল হোসেন, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সাবেক ছাত্রদল নেতা আল আমিন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মতবিনিময় সভা শেষে দুলালপুর ইউনিয়নের গোপালনগ পুরাতন বাজার, নতুন বাজার, বেজুরা ও নাল্লা এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। এসময় তিনি কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া নির্বাচনী আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মানুষের সাথে কুশল বিনিময় ও দোয়া কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD