1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
একটি সুখী সমৃদ্ধ সুন্দর ও শান্তিপূর্ণ দেশ গঠনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিকল্প নেই : জাহাঙ্গীর আলম জাবির - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

একটি সুখী সমৃদ্ধ সুন্দর ও শান্তিপূর্ণ দেশ গঠনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিকল্প নেই : জাহাঙ্গীর আলম জাবির

  • প্রকাশিতঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লার লাকসাম (মুদাফ্ফরগঞ্জ) সাংগঠনিক উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকাল ৯ টায় মুদাফরগঞ্জ এ.ইউ ফাজিল ডিগ্রী মাদ্রাসা হল রুমে মাওঃ মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে ও মুফতি মোঃ আহসান হাবীব ও হাজী মোঃ মোস্তফা কামালের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন মুদাফরগঞ্জ এ.ইউ. ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাও. মুহাম্মদ আব্দুল অদুদ। অনুষ্ঠান উদ্বোধন করেন বরুড়া কাজকামতা আলিম মাদ্য়াসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাও. আব্দুর রহিম মজুমদার।

প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও বিশিষ্ট রাজনীতিবীদ মুহাম্মদ মোশাররফ হোসাইন।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলার যুগ্ম সাংগঠনিক সম্পাদক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির ও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন মুফতি মোঃ আহসান হাবীব।
বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, মুদাফ্ফরগঞ্জ শাখার প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ নূরুল হক, জননেতা মোঃ আলী আকবর আলহাজ্ব ফয়েজুল ইসলাম, মোঃ হারুনুর রশিদ।
প্রথম অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সাংগঠনিক সম্পাদক গাজী জাহাঙ্গীর আলম জাবির বলেন, একটি সুখী সমৃদ্ধ সুন্দর ও শান্তিপূর্ণ দেশ গঠনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিকল্প নেই । তিনি, দেশের শান্তিপ্রিয় দরবার,খানকা, মাজার পন্থী সুন্নি মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং অহিংস সুন্নি মতাদর্শের জাতীয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টে যোগদান এবং মোমবাতি প্রতীকে ভোট প্রদান করে তরিকতপন্থী সুন্নি মুসলমানদের শক্ত প্ল্যাটফর্ম ঘরে তোলার অনুরোধ জানান।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কুমিল্লা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী, মাওঃ মোঃ মোবারক হোসেন, মাওঃ মোঃ আবুল খায়ের গোলজারী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বরুড়া উপজেলা কমিটির সভাপতি মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক আকবরী, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল খায়ের, আলী আকবর, আলহাজ¦ ফয়েজুল ইসলাম, মো: হারুনুর রশিদ ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কুমিল্লা জেলা কমিটির সভাপতি ছাত্রনেতা মোঃ মাইনুদ্দিন।

দ্বিতীয় অধিবেশনে মাওঃ মোঃ ওমর ফারুক কে সভাপতি, মাওঃ মোঃ আবুল খায়ের গোলজারীকে সিনিয়র সহ-সভাপতি, মুফতি মোঃ আহসান হাবীব ও পীর মুফতি শামছুদ্দোহা জিলানীক সহ-সভাপতি, হাজী মোঃ মোস্তফা কামাল কে সাধারণ সম্পাদক, মাওঃ মোঃ ছফি উল্লাহ ও মোঃ জসিম উদ্দিন কে সহ সাধারণ সম্পাদক এবং মাওঃ মোঃ ইয়ার মোঃ জিলানী কে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাঁচথুবী আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাও. নেয়ামত উল্লাহ আযহারী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD