1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ মাদরাসার প্রতিষ্ঠাতা আবুল কালাম মিয়াজীর স্মরণে দোয়া-মিলাদ অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ মাদরাসার প্রতিষ্ঠাতা আবুল কালাম মিয়াজীর স্মরণে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২০ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আবুল কালাম মিয়াজীর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন (ডব্লিউএইচআরও) এর প্রধান উপদেষ্টা ও মাদরাসা ম্যানেজিং কমিটি এবং মসজিদ কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাঁচপুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রুহুল আমিন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বুড়িচং শ্রীপুর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এইচএম মহিউদ্দিন।

মাদরাসার সিনিয়র শিক্ষক মো: আবুল বশারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: মামুনুর রহমান, ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার কাজী মো: আব্দুল কাদের, মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক, মাদরাসার দাতা সদস্য মাস্টার রফিকুল ইসলাম, বাবুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন, মাদরাসার অভিভাবক সদস্য আবদুল আজিজ, মুজিবুল হক মিয়াজী, বাবুচি গ্রামের কৃতিসন্তান আর্মি আবুল কাশেম, মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আবুল কালাম মিয়াজীর ছেলে জহিরুল আলম মিয়াজী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার সহ-সুপার একেএম সাইফুদ্দিন, মাদরাসার দাতা সদস্য আবুল হোসেন মেম্বার, সাবেক অভিভাবক সদস্য মোহন মিয়া, ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো: খোরশেদ আলম, মাদরাসার শিক্ষক আনিসুর রহমান, মাওলানা বিল্লাল হোসেন সহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD