1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ড. খন্দকার মারুফ হোসেনের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ড. খন্দকার মারুফ হোসেনের

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

আবু কোরাইশ আপেল:

দাউদকান্দি ও তিতাসে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলোর সম্ভাব্য নাশকতা রুখতে বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

গতকাল (২৮ জুলাই) সন্ধ্যায় পুলিশের বিশেষ শাখা (এসবি) সারাদেশে বিশেষ সতর্কতা জারি করে জেলা প্রশাসন ও পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দেয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশঙ্কা প্রকাশ করা হয় যে, টানা ১১ দিন ধরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনসমূহ দেশজুড়ে নাশকতা চালাতে পারে। এই প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ড. মারুফ হোসেন দাউদকান্দি উপজেলা, দাউদকান্দি পৌরসভা এবং তিতাস উপজেলার বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD