1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সড়কের ক্ষতি ও যানজট সৃষ্টি করায় ট্রাক্টর চালককে ১১ হাজার টাকা জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় সড়কের ক্ষতি ও যানজট সৃষ্টি করায় ট্রাক্টর চালককে ১১ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৩২ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সদ্য ঢালাইকৃত সড়কের ক্ষতি ও মালামাল নামিয়ে যানজট সৃষ্টি করার দায়ে একটি ট্রাক্টরের চালককে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা সদর এলাকার সরকারি খাদ্য গুদাম সংলগ্ন উপজেলা পরিষদ সড়কে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ, থানা কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সড়কে অতিরিক্ত মাল বহন করা অভিযুক্ত ট্রাক্টরটি সড়কের ওপরেই পণ্য খালাস করছিল। এতে নতুন ঢালাই করা সড়কের ক্ষতি হয় এবং যান চলাচলে বিঘ্ন ঘটে। তাৎক্ষণিকভাবে পথচারী ও যানবাহনের চালকরা ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
ইউএনও মাহমুদা জাহান ঘটনাস্থলে গিয়ে এর সত্যতার প্রমান পান। এসময় ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত চালককে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় ইউএনও মাহমুদা জাহান বলেন, ুসদ্য নির্মিত রাস্তায় এমন বেপরোয়া যানবাহন চলাচল একদিকে যেমন রাস্তার ক্ষতি করছে, অন্যদিকে জনদুর্ভোগ বাড়াচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” এ সময় আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা অভিযান পরিচালনায় সহায়তা করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD