1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে হাট-বাজার ইজারাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার উপর হামলা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে হাট-বাজার ইজারাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার উপর হামলা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৪৭৮ বার পঠিত

শামীম রায়হান॥

দাউদকান্দি উপজেলার শহীদনগরের হাট-বাজার ইজারাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ভূঁইয়া কমলের উপর হামলা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷

শনিবার(১৫ এপ্রিল) দুপুরে উপজেলার শহীদনগর বাজারের সুন্দলপুর মডেল ইউনিয়নের কার্যালয়ে হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ভূঁইয়া কমল বলেন,শহীদনগর হাট-বাজারটি সিডিউল কিনে ট্রেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে হাট-বাজারটি ইজারা পেয়েছি৷ হাট-বাজারটি ইজারা পাওয়ার পর থেকে আমাকে এবং আমার পরিবারকে রনি,জনি,মুকুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী নিয়ে ভয়ভীতি দিয়ে আসছিল৷পরবর্তীতে গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) রাতে ইজারাকে কেন্দ্র করে ছাত্রলীগের সহ-সভাপতি মহিউদ্দিন বশর রনি,জনি ও মুকুল ভূঁইয়ার নেতৃত্বে ওই সন্ত্রাসী দল আমার উপর হামলা করলে আমার আত্ন চিৎকারে আরিফ,নাজমুল,গাফফার ছুটে এসে হামলাকারীদের কাছ থেকে আমাকে উদ্ধার করে৷ এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ভূঁইয়া কমলের পরিবারের নিরাপত্তা ও বিচার চেয়ে মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান,উপজেলা চেয়ারম্যান মেজর(অব.)মোহাম্মদ আলী সুমন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান৷ সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সুন্দলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুকবুল হোসেন মেম্বার,আওয়ামী নেতা বদরুল আলম পান্না,আরিফুল ইসলাম ভূঁইয়া প্রমূখ৷

এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,আমি বিষয়টি অবগত নই আপনার নিকট থেকে এখন শুনেছি৷ ঘটনাটি অত্যান্ত দুঃখজনক৷ আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ভূঁইয়া কমলকে সব রকম আইনী সহযোগিতা করবো৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD