1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কোরআন অবমাননার দায়ে নারায়ণ দাসের ফাঁসি ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত    - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কোরআন অবমাননার দায়ে নারায়ণ দাসের ফাঁসি ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত   

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৩ বার পঠিত

 

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি॥কুমিল্লার মেঘনা উপজেলায় পবিত্র কোরআন অবমাননার দায়ে নারায়ণ দাসের ফাঁসি ও ইসকন নিষিদ্ধের দাবিতে এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে উপজেলার মানিকারচর কলেজ মাঠে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সম্প্রতি পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর একটি ছবি পোস্ট করেন মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের জয়নগর গ্রামের নারায়ণ দাস নামের এক যুবক।

নারায়ণ দাস তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর একটি ছবি পোস্ট করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মেঘনা থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এছাড়াও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, “আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার ঘটনায় ভারতকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে।

‘ইসকন’ এর নামে তারা দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। এদের কর্মকাণ্ড শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে না, তারা বাঙালি জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেফাজত ইসলামের মেঘনা শাখার সভাপতি মফতি সুলতান মহিউদ্দন,জামায়েত ইসলামীর মেঘনা উপজেলা শাখার আমীর মোঃ লোকমান হোসেন ভূঁইয়া,বাংলাদেশ ইসলামী আন্দোলনের মেঘনা শাখার সভাপতি মোঃ আমির হোসেন,আঞ্চলিক কাওমী মাদ্রাসা বোর্ডের সভাপতি আব্দুল হাই আব্বাসী ও অভিযুক্ত নারায়ণ দাসের মামলার বাদী ও ছাত্র প্রতিনিধি শওকত আদনানসহ
ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতা এবং উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD