1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ড্রেজিং করে জলাধার ভরাট, অর্ধলাখ টাকা জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় ড্রেজিং করে জলাধার ভরাট, অর্ধলাখ টাকা জরিমানা

  • প্রকাশিতঃ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২১২ বার পঠিত

ব্রাহ্মণপাড়াপ্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ড্রেজার মেশিন দিয়ে জলাধার ভরাটের অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ( ৭ আগস্ট ) দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘরের ঘাগরা কাটা এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান। এ সময় থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

সূত্র জানায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে জলাধার ভরাটের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, অবৈধভাবে ড্রেজিং করে জলাধার ভরাট করে শ্রেণি পরিবর্তনের অপরাধে মালিকপক্ষকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD