1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচনের জন্যই ১৭ বছর লড়াই করেছেন তারেক রহমান: ব্যারিস্টার মামুন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচনের জন্যই ১৭ বছর লড়াই করেছেন তারেক রহমান: ব্যারিস্টার মামুন

  • প্রকাশিতঃ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২০১ বার পঠিত

ব্রাহ্মণপাড়াপ্রতিনিধি:

ভোট জনগনের নাগরিক অধিকার৷ নাগরিকরা তাদের ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে৷ কিন্তু বিগত তিনটি নির্বাচনে দেশের সাধারণ ভোটাররা তাদের ভোটের অধিকার থেতে বঞ্চিত হয়েছে৷ ফ্যাসিস্ট হাসিনা তার হাতের পুতুল করে রেখেছিল সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে৷

এখন নির্বাচন কমিশন পুরোপুরি স্বাধীন৷ আগামী নির্বাচনে দেশের সাধারণ ভোটাররা তাদের ভোটের অধিকার কোন প্রকার বাধা বিপত্তি ছাড়াই প্রয়োগ করতে পারবে৷ জনগন যেন স্বাধীন ভাবে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারে তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামীর কর্নধার তারেখ রহমান ১৭ বছর ধরে লড়াই করে আসছে৷ আমরা দেখেছি বিগত তিনটি সংসদীয় নির্বাচনে রাতেই ভোট হয়ে যায়, আবার দেখেছি আওয়ামী সন্ত্রাসরা কয়েক জনে মিলে পুরু কেন্দ্রের ভোট কেটে ফেলে৷ তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সকল ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে কোন প্রকার ভয় ছাড়া ভোট ধানের ব্যবস্থা করবে৷ মানুষ স্বচ্ছ এবং জবাবদিহিতা মূলক একটি নির্বাচন দেখবে ইনশাআল্লাহ৷ তাই আসুন সবাই মিলে ঐক্য গঠনের মাধ্যমে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাত কে শক্তিশালী করি৷ তবেই শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গঠন হবে৷

গতকাল শুক্রবার বাদ জুমা কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ কালে এসব কথা বলেন বাংলাদেশ লিগ্যাল এডুকেশন কমিটি, বাংলাদেশ বার কাউন্সিল এর চেয়ারম্যান ও সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন৷ দিনব্যাপী জনসংযোগ কালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম, উপজেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক মো. হাসান ভূঁইয়া, সাবেবাবাদ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক জি এস দিদারুল আলম ভূইয়া, যুবদলের সাবেক আহবায়ক আবু ইউসুফ বাবুল, চান্দলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন ভূইয়া, বিএনপি নেতা এমরান হোসেন মাস্টার, নাসির উদ্দিন ভূঁইয়া,শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সাধারন সম্পাদক জয়নাল হোসেন হাজারী, বিএনপি নেতা মোঃ আবুল হক মাস্টার, বিএনপি নেতা মোঃ নাজমুল হাসান, প্রবাসী মোঃ আবু কাউছার, মোঃ এরশাদুল ইসলাম সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ২ বাকশীমুল ইউনিয়ন ছাত্রদল, জাকির হোসেন, গাজী ইস্রাফিল ভূইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD