1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় মসজিদে নামাজরত অবস্থায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় মসজিদে নামাজরত অবস্থায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত

  • প্রকাশিতঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকায় মসজিদের ভেতরে এশার নামাজের সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন সায়মন (২৮) নামে এক মোবাইলফোন ব্যবসায়ী।

শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে শংকুচাইল উচ্চ বিদ্যালয়সংলগ্ন মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে।
আহত সায়মন শংকুচাইল বাজারের মোবাইলফোন ব্যবসায়ী এবং সাবেক সেনা সদস্য আলী হায়দারের ছেলে। অভিযুক্ত সুমন শংকুচাইল কালিমুদ্দিন বাড়ির বাসিন্দা। স্থানীয়রা জানান, তিনি মাদকসেবনসহ নানা অপরাধে জড়িত।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তদন্ত করেছি এবং ছুরিকাঘাতের বিষয়টি প্রাথমিকভাবে সত্য বলে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আহত সায়মনের ভাই সজীব জানান, কয়েকদিন আগে স্থানীয় যুবক সুমন তার ভাইয়ের দোকান থেকে একটি মোবাইলফোন মেরামত করান। তবে টাকা না দিয়েই সেটি নিয়ে যেতে চাইলে সায়মন তাকে মেরামতের মূল্য পরিশোধ করার কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে সুমন তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। শনিবার (২ আগস্ট) রাতে সায়মন মসজিদে এশার নামাজ পড়তে গেলে সুমন পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

মসজিদের ইমাম হাফেজ কাজী মো. হানিফ লিকসন বলেন, এশার জামায়াতে দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদারত অবস্থায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দ্রুত সায়মনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাতেই তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD