1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে দুই ‘জুলাই যোদ্ধা’কে অটোরিকশা উপহার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে দুই ‘জুলাই যোদ্ধা’কে অটোরিকশা উপহার

  • প্রকাশিতঃ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৫১ বার পঠিত

দেবীদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বারে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণ করা দুই ‘জুলাই যোদ্ধা’কে অটোরিকশা উপহার দিয়েছে ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন আহত দুজনের হাতে অটোরিকশার চাবি তুলে দেন।

উপহার প্রাপ্তরা হলেন, গুনাইঘর গ্রামের রিকশাচালক মো. মোবারক হোসেন (১৯) ও পৌর এলাকার ইকরানগরীর মো. ইরফান (১৪)। ২০২৪ সালের ৫ আগস্ট দেবীদ্বার থানা ঘেরাও কর্মসূচিতে পুলিশের গুলিতে তারা গুরুতর আহত হন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইয়াছির আরাফাত ও তানভীর আহমেদ তুষারসহ সংগঠ‌নের অন‌্যান‌্য সদস‌্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ুএ ধরনের মানবিক সহায়তা শুধু ব্যক্তিগত পর্যায়ে নয়, গোটা সমাজের জন্য একটি আশার বার্তা। এই দুই তরুণের জীবনের লড়াইয়ে এ উপহার নতুন পথের দ্বার খুলে দেবে বলে আশা করি।”

আয়োজকরা জানান, আহতদের পুনর্বাসনের জন্য ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD