1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে চেক-স্ট্যাম্প উদ্ধারের নামে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দাউদকান্দিতে চেক-স্ট্যাম্প উদ্ধারের নামে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৮ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দিতে জমি বিক্রির সব টাকা পরিশোধ না করেই চেক ও স্ট্যাম্প উদ্ধারের নামে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হানিফ সরকার নামে এক ভুক্তভোগী।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গৌরীপুরের আঙ্গাউড়ায় হানিফের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী হানিফ সরকার বলেন, আমি গৌরীপুর নিবাসী ইকরাম হোসেনের কাছে ২ বছর আগে ৩৮ শতক জমি বিক্রি করি ৩ কোটি ৮০ লক্ষ টাকায় এবং ৩৮ শতক জমিই ইকরাম হোসেনের নামে রেজিস্ট্রারী করে দিয়েছি। এর মধ্যে ইকরাম আমাকে ২ কোটি ১৫ লক্ষ টাকা নগদ পরিশোধ করে এবং বাকী ১ কোটি ৬৫ লক্ষ টাকার লিখিত স্ট্যাম্প এবং (২২/১২/২০২৭ইং) তারিখের একটি চেক প্রদান করে। কিন্ত পরবর্তীতে ইকরাম হোসেন উদ্দেশ্যমূলকভাবে চেক ও স্ট্যাম্প ফেরতের দাবীতে বিভিন্নভাবে আমাকে চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে চেক ও স্ট্যাম্প উদ্ধারের নামে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে ইকরাম হোসেন।
হানিফ সরকার তার অভিযোগে আরও বলেন,ইকরাম চেক ও স্ট্যাম্পের জন্য হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। ইকরামের ভয়ে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান হানিফ সরকার। তিনি বিষয়টি প্রতিকারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD