1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

  • প্রকাশিতঃ বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা জামায়াতের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৫ আগস্ট) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ মাইক্রো স্ট্যান্ড প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত পূর্ব নির্ধারিত সংক্ষিপ্ত সমাবেশে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. বেলাল হোসাইনে পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ভিপি মুহাম্মদ সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর মজলিসে সূরা সদস্য মো. আইয়ুব আলী ফরায়েজী, কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্ম-পরিষদ সদস্য মাস্টার কফিল উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন, সহকারী সেক্রেটারি মো. আব্দুর রহিম, কর্ম-পরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, কর্ম-পরিষদ সদস্য মো. সাহাব উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা দক্ষিণ জেলা প্রচার সম্পাদক মো. নুরুল ইসলাম মোল্লা, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. মোজাম্মেল হোসেন। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশ দ্বিতীয়বারের স্বাধীনতা লাভ করেছে। হাজার হাজার লাশের উপর টিকে থাকা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে গত বছরের এ দিনে বিদায় করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রমাণ করেছে অন্যায়ের সাথে জামায়াত কখনো আপোষ করেনা। আজকের এ গণমিছিলে হাজার হাজার জনতার উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এতে কোন সন্দেহ নেই। এ সময় নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চৌদ্দগ্রামের গণমানুষের নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদান করে এমপি নির্বাচিত করতে হবে। সমাবেশ শেষে হাজার হাজার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সমাবেশস্থল থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে লাকসাম রোডের মাথায় গিয়ে সমাপ্ত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD