1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৪ বার পঠিত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৫৩০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম (তাস) উদ্ধার করা হয়। আটকৃতরা হলো: উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের ননা মিয়ার ছেলে সামছুল আলম প্রকাশ নেতা কালাম। যিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদপ্রার্থী ছিলেন। এছাড়াও আটক অন্যরা হলেন: একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে জহিরুল হক, একই ইউনিয়নের বৈলপুর গ্রামের মৃত মন্তু মিয়ার ছেলে প্রবাসী শাহ আলম, একই গ্রামের আফজাল হোসেনের ছেলে মো. ইলিয়াছ, মৃত আতাউর রহমানের ছেলে গিয়াস উদ্দিন, মৃত মমতাজ উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল মামুন, দেড়কোটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বেলাল হোসেন, মৃত আবদুল কাদেরের ছেলে বেলাল হোসেন এবং মিতল্লা গ্রামের হাসানুজ্জামানের ছেলে নুরে আলম। মঙ্গলবার (৩০ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দেড়কোটা বাজারে আবুল খায়েরের পরিত্যক্ত দোকানঘরে নিয়মিত জুয়ার আসর বসত। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ জুন) রাতে সেখানে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৫৩০ টাকা ও জুয়া খেলার তাস জব্দ করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূর নবী জানান, সোমবার রাতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা বাজারে আবুল খায়েরের পরিত্যক্ত একটি দোকানঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৯ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও তাস জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক ও জুয়া সহ অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD