1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল

  • প্রকাশিতঃ বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২০৬ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি:
জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নাঙ্গলকোট এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মিছিলটি শুরু করে গরুবাজার হয়ে নাঙ্গলকোট উপজেলা পরিষদ এলাকা ঘুরে খিলা সিএনজি স্ট্যান্ড হয়ে নাঙ্গলকোট সরকারি কলেজের প্রধান ফটক এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। গণমিছিলে বৃষ্টিতে ভিজে হাজার-হাজার জামায়াত-শিবির নেতাকর্মী অংশগ্রহণ করেন।

গণমিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা ১০ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট পৌরসভা আমির হারুনুর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির এস এম মহিউদ্দিন, মাওলানা ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, পৌরসভা সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ইয়াসিন মজুমদার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ওমর ফারুক মিয়াজী, উপজেলা জামায়াত সাবেক আমির আব্দুল করিম প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD