1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : milagro-silverstein :
  3. [email protected] : Habibur Monna : Habibur Monna
  4. [email protected] : unikbd :
  5. [email protected] : w2s_27079c7e1d88 :
  6. [email protected] : w2s_d55851aecda1 :
  7. [email protected] : w2s_ddad1335a385 :
  8. [email protected] : w2s_f6f7548a6d97 :
ব্রাহ্মণপাড়ায় স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করলো স্বামী,পুলিশের অফিযানে স্বামী গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনদূর্ভোগ লাঘবে দেবীদ্বারে সড়ক সংস্কারে নামলেন সেচ্ছাসেবী যুবক সাকিব ব্রাহ্মণপাড়ায় স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করলো স্বামী,পুলিশের অফিযানে স্বামী গ্রেপ্তার চৌদ্দগ্রামে অজ্ঞাত বাসের ধাক্কায় মহাসড়কে প্রাণ গেল এক নারীর যারা বিএনপির পতাকা লাগাইয়া এনসিপির ইলেকশন করছে, বিএনপি করার কোন অধিকার নাই তাদের —– এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া নাঙ্গলকোটে ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তুলতে মতবিনিময় সভা কুমিল্লায় দল মত নির্বিশেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)পালনের সহযোগীতা চাইলেন – ইউসুফ মোল্লা টিপু  কুবিতে ছাত্রসংগঠনগুলো পাশাপাশি বসে একই মঞ্চে বক্তব্য রাখছে’— কুবি উপাচার্য জুলাই দিবসে শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও নবগঠিত কমিটির সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে লাকসামে ১১ দলীয় ঐক্যের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবসে নাঙ্গলকোটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ব্রাহ্মণপাড়ায় স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করলো স্বামী,পুলিশের অফিযানে স্বামী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত


মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌতুকের দাবিতে মোসাঃ তাহমিদা আক্তার জোহরা (২৪) নামের এক গৃহবধূকে পিটিয়ে হাড় ভেঙে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী মোঃ নাজমুল হাসান সুজনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
​ শুক্রবার (৭ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাজমুল হাসান সুজন ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের নারায়নপুর (মুনাফ সর্দারের বাড়ি) গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে নিজ বসতঘরে স্ত্রী তাহমিদা আক্তার জোহরাকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন নাজমুল হাসান। এতে অপরাগতা প্রকাশ করলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নাজমুল হাসান ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। এতে গৃহবধূর শরীরে গুরুতর (হাড়ভাঙা) জখম হয়।
​পরবর্তীকালে আহত গৃহবধূর পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করলে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা (মামলা নম্বর-০৪, তারিখ: ০৭/০৮/২০২৬খ্রিঃ) রজু করা হয়।
​মামলা রজুর পরপরই গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মাহতাব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে পলাতক আসামি নাজমুল হাসান সুজনকে গ্রেপ্তার করে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, যৌতুকের জন্য নির্যাতন ও গুরুতর জখমের অভিযোগে মামলা দায়েরের পরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা ও অধিকতর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD