1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : milagro-silverstein :
  3. [email protected] : Habibur Monna : Habibur Monna
  4. [email protected] : unikbd :
  5. [email protected] : w2s_ddad1335a385 :
  6. [email protected] : w2s_f6f7548a6d97 :
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬; হুমকির মুখে জুলাই শহীদদের পরিবার - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুবিতে ছাত্রসংগঠনগুলো পাশাপাশি বসে একই মঞ্চে বক্তব্য রাখছে’— কুবি উপাচার্য জুলাই দিবসে শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও নবগঠিত কমিটির সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে লাকসামে ১১ দলীয় ঐক্যের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবসে নাঙ্গলকোটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬; হুমকির মুখে জুলাই শহীদদের পরিবার ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে: মনিরুল হক চৌধুরী চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল কুমিল্লায় পিকআপ চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার দ্বিতীয় স্ত্রী ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: ৬ জন গ্রেফতার, ১১ মাসের শিশু উদ্ধার কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ আটক-১

দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬; হুমকির মুখে জুলাই শহীদদের পরিবার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা,স্টাফ রিপোর্টার,দেবীদ্বার।। 

দেবীদ্বারে জুলাই শহীদদের পরিবার হুমকির মুখে নিরাপত্তা হীনতায় মানবেতর জীবন কাটাচ্ছেন বলে অভিযোগ তুলে বক্তব্য রেখেছেন একাধিক জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

বুধবার (৫ আগষ্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে দেবীদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় এমন অভিযোগ তুলে বক্তব্য রেখেছেন শহীদ আব্দুর রাজ্জাক রুবেল’র স্ত্রী হ্যাপি আক্তার ও শহীদ সাগরের মা’ বিউটি আক্তার।

এসময় শহীদ রুবেল এর স্ত্রী হ্যাপি আক্তার বলেন, যারা আমার স্বামীকে নৃশংস ভাবে গুলি করে হত্যা করেছে, তারাই এখন আবার আমাদের হুমকি দিচ্ছেন। মামলায় কেউ কেউ আটক হলেও কিছুদিন পর তাঁরা বের হয়ে আবার আমাদের সামনে দিয়ে ঘোরাফেরা করে। আমি ছোট ছোট সন্তানদের নিয়ে নিরাপত্তা হীনতায় আছি। আমার সন্তানরা আজো তার বাবাকে খুঁজে ফিরে, কখন বাবা আসবে তার অপেক্ষায় থাকে। দুই বছর পার হলেও আজো কেনো চার্জশিট দেওয়া হয়না? আমি আমার স্বামী হত্যার বিচার চাই বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

শহীদ সাগরের মা’ বিউটি আক্তার বলেন, একমাত্র ছেলে সাগর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন। ঢাকার মিরপুর মডেল থানায় ছেলে হত্যার বিচার চেয়ে মামলা করেছি। সেই মামলায় আ’লীগ সরকারের সাবেক এমপি শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সাবেক এমপি ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও স্থানীয় কমিশনার মুরাদ হোসেনসহ কয়েকজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করি। এখন সেই মামলার কোনো অগ্রগতি নেই, বরং ঢাকায় গিয়ে মামলার কোনো খুঁজ খবর নিতে পারছি না। ঢাকায় গেলে আমাদের মেরে ফেলবে। এমনি নানানভাবে হুমকি ধমকিতে তাঁদের জীবন মৃত্যুর মুখুমুখি বলে তিনি উল্লেখ করেছেন। তিনি তার একমাত্র ছেলে হত্যার বিচার জানিয়েছেন সরকারের নিকট। তবে একটি চক্র শহীদ সাগরের মা-বাবাকে মৃত দেখিয়ে বানিজ্য করতে পূর্বেও রাজধানীর দারুস সালাম থানায় একটি মামলা করেছেন বলেও তিনি অভিযোগ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দেবীদ্বারের জুলাই শহীদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেবীদ্বারের ১১ শহীদ পরিবারের সদস্যদের ও ৪৬ জন গেজেট প্রাপ্ত জুলাই যোদ্ধাদের ফুলেল সংবর্ধনা ও তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় জুলাই নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কবিতা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

জুলাই শহীদ পরিবারকে হুমকি দেওয়ার বিষয়ে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে পুলিশ সবসময় আছে। যদি এমন কেউ হুমকি দিয়ে থাকে আপনারা অভিযোগ দিবেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একইদিন বিকেল ৪টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াত-এনসিপিসহ এগারো দলীয় জোটের আয়োজনে দেবীদ্বার নিউমার্কেট রহমানিয়া সুপার মার্কেটের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD