1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : milagro-silverstein :
  3. [email protected] : Habibur Monna : Habibur Monna
  4. [email protected] : unikbd :
  5. [email protected] : w2s_ddad1335a385 :
  6. [email protected] : w2s_f6f7548a6d97 :
কুবিতে ছাত্রসংগঠনগুলো পাশাপাশি বসে একই মঞ্চে বক্তব্য রাখছে'— কুবি উপাচার্য - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুবিতে ছাত্রসংগঠনগুলো পাশাপাশি বসে একই মঞ্চে বক্তব্য রাখছে’— কুবি উপাচার্য জুলাই দিবসে শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও নবগঠিত কমিটির সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে লাকসামে ১১ দলীয় ঐক্যের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবসে নাঙ্গলকোটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬; হুমকির মুখে জুলাই শহীদদের পরিবার ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে: মনিরুল হক চৌধুরী চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল কুমিল্লায় পিকআপ চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার দ্বিতীয় স্ত্রী ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: ৬ জন গ্রেফতার, ১১ মাসের শিশু উদ্ধার কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ আটক-১

কুবিতে ছাত্রসংগঠনগুলো পাশাপাশি বসে একই মঞ্চে বক্তব্য রাখছে’— কুবি উপাচার্য

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ০ বার পঠিত

 

খাইরুল আমীন মাসুম, কুবি

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠনগুলোর মধ্যে উত্তেজনা ও সংঘাতের ঘটনার প্রেক্ষাপটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সৌহার্দ্যের চিত্র তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিগত ১৭ বছরে দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শিক্ষার্থীদের আত্মত্যাগ ও ত্যাগের নানা ইতিহাস রয়েছে। সেই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবেশকে তিনি ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিম বলেন, “এখানে যারা ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রেখেছে, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে দুটি সংগঠনের সভাপতি আমার সরাসরি ছাত্র, ইংরেজি বিভাগের। আমি তাদেরকে পাশাপাশি বসতে দেখেছি, একই মঞ্চে বক্তব্য রাখতে দেখেছি।”

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আপনারা লক্ষ্য করেছেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কারণে অশান্ত হয়েছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং অত্যন্ত আনন্দিত যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠনগুলো পাশাপাশি বসে একই মঞ্চে বক্তব্য রাখছে। এমন কোনো ধরনের বিরোধপূর্ণ অবস্থানে তারা নেই।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD