1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের বাগুর স্টেশন থেকে এক প্রবাসীকে অপহরণের চেষ্টা; ৫ অপহরণকারীকে গনধোলায়ে পুলিশে সোপার্দ - Dainik Cumilla
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে টোল আদায় (জিপি) বন্ধের দাবীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ কুমিল্লায় র‌্যাবের অভিযানে কাশিমপুর কারাগার থেকে পালানো দণ্ডপ্রাপ্ত আসামি আটক জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের বাগুর স্টেশন থেকে এক প্রবাসীকে অপহরণের চেষ্টা; ৫ অপহরণকারীকে গনধোলায়ে পুলিশে সোপার্দ দেবীদ্বারে মা’য়ের কাছে চেয়ে আইফোন কিনে দেয়ায় আবদার পুরন না করায় গলায় ফাঁস দিয়ে ছেলের আত্মহত্যা দেবীদ্বারে মোবাই কোর্টের পৃথক অভিযানে ৯টি ড্রেজার মেশিন ও ১৫ শত ফুট পাইপ ধ্বংস চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত ২ কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু ব্রাহ্মণপাড়া বারশ্বর – মালাপাড়া সড়ক দুই কিলোমিটার জুড়েই খানাখন্দ: দুর্ভোগে দুই ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দা চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের বাগুর স্টেশন থেকে এক প্রবাসীকে অপহরণের চেষ্টা; ৫ অপহরণকারীকে গনধোলায়ে পুলিশে সোপার্দ

  • প্রকাশিতঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা: স্টাফ রিপোর্টার, দেবীদ্বার।

ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের দেবীদ্বার বাগুর স্টেশন থেকে বিল্লাল হোসেন (২৯) নামে এক প্রবাসীকে অপহরণপূর্বক পাজেরো গাড়িতে তুলে ছুরি দিয়ে হাতে পায়ের রগ কাটার চেষ্টাকালে তার সূর চিৎকারে স্থানীয়রা ধাওয়া করে ৫ অপহরণকারীকে আটককরে গনধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত দেড়টায় বাগুর বাস স্ট্যান্ড এর ওভার ব্রীজের নিচে।

প্রবাসী বিল্লাল হোসেন মুরাদনগর উপজেলার দৈয়ারা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি সৌদী প্রবাসী, ছুটিতে বাড়ি আসছিলেন।

ওই ঘটনায় শনিবার (১ আগস্ট) বিকেলে প্রবাসী বিল্লাল হোসেন বাদী হয়ে আটক ৫ জনসহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জনকে অভিযুক্ত করে অপহরণ ও হত‍্যার চেষ্টার অভিযোগে দেবীদ্বার থানায় মামলা করেছেন।

আটক কৃতরা হলেন, মুরাদনগর উপজেলার দৈয়ারা গ্রামের মুন্সী বাড়ির ইউনুস মুন্সীর ছেলে মোঃ ইউসুফ (২৯), একই উপজেলার দৈয়ারা গ্রামের মহিপাল বাড়ির আবুল বাশারের ছেলে জুয়েল রানা(২৫), দেবীদ্বার উপজেলার গাংচর গ্রামের জলিল সরকারের বাড়ির সুরুজ মিয়ার ছেলে মোঃ তানভীর আহম্মেদ সরকার (২৫), দাউদকান্দী উপজেলার খোশকান্দী গ্রামের মোল্লা বাড়ির সরকার বাড়ির খোকন মিয়ার ছেলে মাসুদ রানা(২৬)আব্দুল কালামের ছেলে আমির হামজা (২১), একই উপজেলার লক্ষিপুর গ্রামের সরকার বাড়ির খোকন মিয়ার ছেলে মাসুদ রানা(২৬),

বিল্লাল হোসেন জানান, তার শ্বশুর বাড়ি চান্দিনা সদরের কাজী বাড়ি। শ্বশুর বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ‍্যে রাত দেড়টার সময় বাগুর বাস স্ট্যান্ডের ওভার ব্রীজের নিচে বাসের জন‍্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি পাজারো একটি মাইক্রোবাস থেকে ১০/১২ জন লোক নেমে তাকে জোরপূর্বক টানাহেচড়ে পাজারোতে তুলে বেধরক মারধর করে পরনের কাপড় চোপড় ছিরে ফেলে। এসময় সাথে থাকা ১ লক্ষ ৬৫ হাজার টাকা মূল‍্যের আইফোন ১৫ প্রেমেক্স মোবাইল সেট, নগদ ৬৬ হাজার ১২০ টাকাসহ ২ লক্ষ ৩১ হাজার ১২০ টাকা ছিনিয়ে নেয়। অপহরণকারীরা যখন ছোরা বের করে হাত- পায়ের রগ কাটার চেষ্টা করে তখন সে সজোরে ৪ জনকে ধাক্কা দিয়ে ফেলে গাড়ি থেকে বেড়িয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে তখন পাশের ফল দোকানের লোকজন ও পথচারীরা এসে তাকে উদ্ধার করে, হামলাকারীদের ধাওয়া করে ৫ জনকে আটক করতে সক্ষম হয়, বাকীরা পাজারো এবং মাইক্রোবাস যোগে দ্রত পালিয়ে যায়। স্থানীয়রা চান্দিনা থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থল দেবীদ্বার হওয়ায় দেবীদ্বার থানা পুলিশকে খবর দিলে পুলিশ আটক ৫ জনকে থানায় নিয়ে যায়।আর আহত প্রবাসী বিল্লাল হোসেনকে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করান।

বাদী তার মামলার বিবরণীতে উল্লেখ করেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী ইউছুফ গত ৩০ জুলাই তার বাড়িতে সন্ত্রাসী হামলা, বাড়িঘর ভাংচুর ও তার বাবা মাকে বেধরক মারধর করার ঘটনায় থানায় মামলা দায়ের করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে ইউসুফ ঢাকাসহ বিভিন্ন এলাকার সন্ত্রাসী ভাড়া করে এনে তাকে অপহরণপূর্হক হত‍্যার চেষ্টা করেছিল।

এ ব‍্যাপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসী প্রতিবেশী ইউছুফ ভাড়াটে সন্ত্রাসী দিয়ে অপহরণের চেষ্টা করে, স্থানীয়রা ৫ জনকে আটক করে পুলিশে দেয়। আমরা বিষয়টি তদন্ত করছি। পলাতক অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছি। আসামীদের বিকেলে কোর্টে চালান করেছি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD