1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত ২ - Dainik Cumilla
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত ২ কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু ব্রাহ্মণপাড়া বারশ্বর – মালাপাড়া সড়ক দুই কিলোমিটার জুড়েই খানাখন্দ: দুর্ভোগে দুই ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দা চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই নাঙ্গলকোটে যুবদল নেতার উপর হামলার অভিযোগ সদস্য সচিবের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়ায় যানজটে দুর্ভোগে সাধারণ মানুষ দেবীদ্বারে শ্রেণী কক্ষে পাঠদানের সময় ছাত্রীর সাথে অনৈতিক আচরনের অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত ও মারধর কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত ২

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত

 

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রসহ দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার আমানগন্ডা ও গাংরা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: উপজেলার ঘোলপাশা ইউনিয়নের গোরাগোরা গ্রামের আবদুল মতিনের নাতি মুনতাসীর (৯) এবং চিওড়া ইউনিয়নের তেলীগ্রামের কাজী বেলালের ছেলে ও কলেজ শিক্ষার্থী কাজী আব্দুল্লাহ আল জাবের (২৪)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমানগন্ডা এলাকায় রাস্তা পারাপারের সময় মুনতাসীর তার মা রোজিনা আক্তার (৪১)-এর সঙ্গে মহাসড়ক অতিক্রম করছিল। এ সময় দ্রæতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মুনতাসীরের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন তার মা রোজিনা আক্তার।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আকিব মাহমুদ জানান, আহত রোজিনা আক্তারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, বৃহস্পতিবার বিকেলে মহাসড়কের গাংরা রাস্তার মাথা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার সময় দ্রæতগতির একটি লরীর ধাক্কায় কলেজ শিক্ষার্থী কাজী আব্দুল্লাহ আল জাবের গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনার দুইজন শিক্ষার্থী নিহত হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD