
স্টাফ রিপোর্টার, দেবীদ্বার।।
কুমিল্লার দেবীদ্বারে মায়ের কাছে ছেলের আইফোন ১৫ প্রেমেক্স মোবাইল সেট কিনে দেয়ার আবদার পুরণ না করায় গলায় ফাঁস দিয়ে হাসান(২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটে শনিবার (১ অগাস্ট) সকাল সাড়ে ৯ টায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পিরুজপুর গ্রামে।
নিহত হাসান ওই গ্রামের কৃষক জামাল হোসেনের ছেলে। হাসান নেশাগ্রস্ত ছিল।
হাসানের মা’ জানান, হাসান ভালো ছেলে ছিল, পড়াশোনায়ও মেধাবী ছিল। সঙ্গদোষে মাদক সেবনে আসক্ত হয়ে পড়ে। তাকে মাদক থেকে দুরে রাখতে দেবীদ্বার সদরে তার মামার ফল দোকানে পাঠাই। তার মামার দোকানেও নিয়মিত বসত না। মাদক সেবনের টাকা চুরির অপরাধে দোকান থেকে তার মামা তাকে বের করে দেয়। ভালো হওয়ার জন্য তাকে ৮ মাস আগে বিয়ে করিয়ে দেই। তার স্ত্রী ৫ মাসের প্রেগনেট। আজ সকালে আমার কাছে আই ফোন কেনার জন্য ১ লক্ষ ৬৫ হাজার টাকা চায়। আমি তাকে ২ মাস পরে কিনে দেব বলি। সে এখনই টাকা দাবী করে। না দেয়ায় ঘরের দরজাবন্ধ করে তীরে রশির সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমরা এমন কিছু করবে ভাবি নাই। পরে দরজা খুলতে যেয়ে দেখি ভেতর দিয়ে বন্ধ। ডাকাডাকি করে সাড়া নে পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি আমার ছেলে ফাসী দিয়েছে।
এ ব্যাপারে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর আহমেদ জানান, মায়ের কাছে আইফোন ১৫ প্রেমেক্স মোবাইল সেট কিনে দেয়ার আবদার করেছিল, কিনে না দেয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ছেলেটি নেশাগ্রস্ত ছিল বলে জানা যায়। ইউডি মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছি।