1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : milagro-silverstein :
  3. [email protected] : Habibur Monna : Habibur Monna
  4. [email protected] : unikbd :
  5. [email protected] : w2s_ddad1335a385 :
  6. [email protected] : w2s_f6f7548a6d97 :
জুলাই দিবসে শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও নবগঠিত কমিটির সংবর্ধনা - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুবিতে ছাত্রসংগঠনগুলো পাশাপাশি বসে একই মঞ্চে বক্তব্য রাখছে’— কুবি উপাচার্য জুলাই দিবসে শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও নবগঠিত কমিটির সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে লাকসামে ১১ দলীয় ঐক্যের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবসে নাঙ্গলকোটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬; হুমকির মুখে জুলাই শহীদদের পরিবার ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে: মনিরুল হক চৌধুরী চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল কুমিল্লায় পিকআপ চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার দ্বিতীয় স্ত্রী ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: ৬ জন গ্রেফতার, ১১ মাসের শিশু উদ্ধার কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ আটক-১

জুলাই দিবসে শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও নবগঠিত কমিটির সংবর্ধনা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত


নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
‎কুমিল্লার নাঙ্গলকোটের শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই দিবসে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য আবুল কাশেম। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয় নবগঠিত কমিটির সভাপতি মোজাম্মেল হক ভূঁইয়া সেলিম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় সহ সভাপতি ইয়াছিন মজুমদার।

‎অনুষ্ঠান শুরুতে শিক্ষকদের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

‎শ্রীফিলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীফলিয়া বাজার পরিচালনা কমিটি সভাপতি খাঁন মোবারক, শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় সভাপতি মোহাম্মদ রায়হান মজুমদার, সমাজসেবক মহসিন মিয়াজী, ইসলামীয়া জেনারেল হসপিটাল উপ-পরিচালক কামরুল ইসলাম শাহিন, শাকতলী উচ্চ বিদ্যালয় সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, সমাজসেবক হাজী মাহবুব, মাহফুজ আলম সর্দার, পঞ্চম শ্রেণি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শাফা আক্তার।

‎সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য নুরুল ইসলাম গাজী, বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি হারুনর রশীদ, শিক্ষা অনুরাগী সদস্য জমিলা খাতুন, অভিভাবক সদস্য তাহমিনা আক্তার সুমি, সহকারী শিক্ষক মুসলিমুর রহমান, আবু হানিফ, আমির হোসেন, তৌফিকা আফসানা, আকলিমা আক্তার, মাস্টার শহিদ উল্লাহ, প্রবাসী মোহাম্মদ ইয়াছিন প্রমুখ।

‎অনুষ্ঠানে শিশু শহীদদের স্মরণে জুলাই কেন্দ্রীক কবিতা আবৃত্তি, গান, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কৃতকার্যদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

‎অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ফুলগাঁও ফাজিল মাদ্রাসা প্রাক্তন আরবি প্রভাষক মাওলানা আব্দুল গফুর।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD