1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: ৬ জন গ্রেফতার, ১১ মাসের শিশু উদ্ধার - Dainik Cumilla
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় পিকআপ চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার দ্বিতীয় স্ত্রী ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: ৬ জন গ্রেফতার, ১১ মাসের শিশু উদ্ধার কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ আটক-১ দেবীদ্বারের  বীর মুক্তিযোদ্ধা রেয়াছত আলীকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন বাঙ্গরায় পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪ চৗেদ্দগ্রামে আলোর দিশারী’র উদ্যোগে মহাসড়কের পাশে যাত্রী ছাউনী নির্মাণ কাজের উদ্বোধন করলেন ইউএনও শাহাদাৎ হোসেন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা তাহের চেয়ারম‍্যানসহ ৩ নেতা আটক বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাঃ নওশের আলম সরকার আর নেই কুমিল্লা-সিলেট সড়ক অবরোধ করে অতিরিক্ত টোল আদায় (জিপি) বন্ধে সিএনজি চালকদের ২ ঘন্টা অবরোধ- বিক্ষোভ; সীমাহীন দুর্ভোগে যাত্রীরা দেবীদ্বারে টোল আদায় (জিপি) বন্ধের দাবীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: ৬ জন গ্রেফতার, ১১ মাসের শিশু উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে একটি সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে ১১ মাস বয়সী এক শিশু ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) পরিচালিত এসব অভিযানে পুলিশ সদস্যদের পৃথক কয়েকটি টিম অংশ নেয়।
​পুলিশ সূত্রে জানা যায়, দিনব্যাপী এ বিশেষ অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলার ১ জন পলাতক আসামি, ২ জন জিআর পরোয়ানাভুক্ত আসামি, ১ জন চুরি মামলার পলাতক আসামি এবং মোবাইল কোর্টের মাধ্যমে ২ জনকে গ্রেফতার করা হয়।
​পুলিশের পৃথক অভিযানসমুহ ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) ডিএমএ মজিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে শশীদল ইউনিয়ন এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের পলাতক আসামি মোঃ হেদায়েত উল্লাহকে (৩২) গ্রেফতার করা হয়। তিনি শশীদল ইউনিয়নের মানরা (ফকির বাড়ি) এলাকার আঃ বারিক ফকিরের ছেলে।
​চুরি মামলায় গ্রেফতার: এসআই (নিঃ) মোঃ আল-আমিনের নেতৃত্বে অপর এক অভিযানে চুরি মামলার পলাতক আসামি মোঃ আলমগীর হোসেনকে (৩৮) গ্রেফতার করা হয়। তিনি চৌব্বাস (কাজী বাড়ি) এলাকার মোঃ মানিক মিয়ার ছেলে। এসআই মোঃ আল-আমিনের অভিযানে পরোয়ানাভুক্ত (জিআর) দুই আসামি দক্ষিণ তেতাভূমির মোঃ আবদুল মোতালেব এবং চান্দলা (ধলগ্রাম) এলাকার মোঃ আশ্রাফুলকে (২৫) গ্রেফতার করা হয়।
মাদকের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে মোঃ সোহেল (৩৫) ও নুর মোহাম্মদ (২২) নামের দুই যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়।
​এ ছাড়াও এসআই (নিঃ) রুপম কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে দুলালপুর (সরকার বাড়ি) এলাকা থেকে ১১ মাস বয়সী শিশু ভিকটিম ইলমা আক্তারকে উদ্ধার করেন।
​ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মো ফারুক হোসেন ঘটনার সততা নিশ্চিত করেন এবং বলেন, গ্রেফতারকৃত আসামিদের এবং উদ্ধারকৃত ভিকটিমকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD