1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
কুমিল্লা-সিলেট সড়ক অবরোধ করে অতিরিক্ত টোল আদায় (জিপি) বন্ধে সিএনজি চালকদের ২ ঘন্টা অবরোধ- বিক্ষোভ; সীমাহীন দুর্ভোগে যাত্রীরা - Dainik Cumilla
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৗেদ্দগ্রামে আলোর দিশারী’র উদ্যোগে মহাসড়কের পাশে যাত্রী ছাউনী নির্মাণ কাজের উদ্বোধন করলেন ইউএনও শাহাদাৎ হোসেন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা তাহের চেয়ারম‍্যানসহ ৩ নেতা আটক বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাঃ নওশের আলম সরকার আর নেই কুমিল্লা-সিলেট সড়ক অবরোধ করে অতিরিক্ত টোল আদায় (জিপি) বন্ধে সিএনজি চালকদের ২ ঘন্টা অবরোধ- বিক্ষোভ; সীমাহীন দুর্ভোগে যাত্রীরা দেবীদ্বারে টোল আদায় (জিপি) বন্ধের দাবীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ কুমিল্লায় র‌্যাবের অভিযানে কাশিমপুর কারাগার থেকে পালানো দণ্ডপ্রাপ্ত আসামি আটক জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের বাগুর স্টেশন থেকে এক প্রবাসীকে অপহরণের চেষ্টা; ৫ অপহরণকারীকে গনধোলায়ে পুলিশে সোপার্দ দেবীদ্বারে মা’য়ের কাছে চেয়ে আইফোন কিনে দেয়ায় আবদার পুরন না করায় গলায় ফাঁস দিয়ে ছেলের আত্মহত্যা দেবীদ্বারে মোবাই কোর্টের পৃথক অভিযানে ৯টি ড্রেজার মেশিন ও ১৫ শত ফুট পাইপ ধ্বংস

কুমিল্লা-সিলেট সড়ক অবরোধ করে অতিরিক্ত টোল আদায় (জিপি) বন্ধে সিএনজি চালকদের ২ ঘন্টা অবরোধ- বিক্ষোভ; সীমাহীন দুর্ভোগে যাত্রীরা

  • প্রকাশিতঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা: স্টাফ রিপোর্টার, দেবীদ্বার ।। 

কুমিল্লার দেবীদ্বারে পৌর টোল (জিপি) আদায় বন্ধের দাবিতে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকশত সিএনজি ও অটোচালক।

চালকরা সোয়া দুই ঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করার পর,-প্রশাসনের পক্ষ থেকে পুনঃরায় ঘোষণা দেয়ার আগ পর্যন্ত টোল (জিপি) আদায় বন্ধ রাখার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

রবিবার (২ আগষ্ট) সকাল ৯ টা থেকে বেলা সোয়া ১১ টা পর্যন্ত কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তরে ওই অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলে।

সকাল ১১ টায় দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মনিরুজ্জামান এসে আন্দোলনকারীদের দাবী নিয়ে কথা বলেন, এবং প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সিএনজির মালিকদের নিয়ে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহনের পূর্বে সিএনজি স্টেন্ড ইজারাদার কোন ধরনের টোল (জিপি) আদায় করতে পারবে না বলে ঘোষণা দেন। অপর দিকে একই শর্ত উল্লেখ করে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করেন।

এ সময় সড়কের দু’পাশে কয়েকশত যানবাহন আটকে পড়ে। এতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, দূরপাল্লার যাত্রী ও মালবাহী গাড়ি আটকে পড়ার কারনে নারী, শিশু, বৃদ্ধ ও রোগীরা চরম দুর্ভোগে পড়েন।

২০২৩ সালে সিএনজি স্ট‍্যান্ড ইজারা গ্রহনকারীদের অতিরিক্ত টোল আদায়, ২৫০০-৩০০০ টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ লক্ষ টাকা অবৈধ চাঁদা আদায়সহ নানা অনিয়মের কারণে সিএনজি ষ্ট‍্যান্ড ইজারা দেয়া বন্ধ করে দেয়া হয়।

পরবর্তীতে সড়কের শৃংখলা রক্ষা, সিএনজি/ অটো নিয়নিত্রণে এবং যানজট নিরসনে লক্ষ‍্যে ৭টি সিএনজি, অটো রিক্সা ও মাইক্রো- এ‍্যাম্বু‍্ল‍্যান্স ষ্ট‍্যান্ড ইজারা দেয়া হয়। গত ৩০ জুলাই পৌরসভা ৭ ষ্ট‍্যান্ড বিভিন্ন দামে প্রায় ২ কোটি টাকা রাজস্ব‍্য আদায়ে ইজারা প্রদান করা হয়। এ ক্ষেত্রে ইজারা প্রদান আইনে পৌরসভা মহাসড়কও ৬৫ লক্ষ টাকায় ইজারা প্রদান করে দেন।

এ ব্যাপারে বিক্ষোভে অংশ নেয়া সিএনজি চালক জমির আলী জানান, আজ সকালে দেবীদ্বার সদরে মাত্র ৭০ টাকা ভাড়া পেতে ৪ জায়গায় ১৫০ টাকা টোল দিতে হয়েছে। আমাদের দাবী একটি টোল আদায়ের রসিদে পুরো পৌর এলাকায় ভাড়া আদায়ের সুযোগ দিতে হবে।

ইজারাদারগন ইজারা পাওয়ার একদিন পর থেকেই অর্থাৎ ৩১ জুলাই থেকে কোন ধরনের পরিকল্পনা ও যাত্রীদের থেকে ভাড়া আদায়ের পরিমান, বিভিন্ন সিএনজি স্ট‍্যান্ড থেকে কি পরিমান টোল আদায় করা হবে তার কোন নীতিমালা তৈরী ছাড়াই ৩০- ৪০ টাকা করে টোল আদায় শুরু করেন।

ওই টোল (জিপি) আদায়ের প্রতিবাদে, টোল আদায় বন্ধে সিএনজি ও অটো চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে।

সিএনজি ষ্টযান্ড ইজারা প্রদান, টোল বা জিপি আদায়ের বিষয়ে রবিবার বিকেল ৩টায় কুমিল্লা- ৪ দেবীদ্বার আসনের সংসদ সদস‍্য মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) তার পরিদর্শন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে, অপরিকল্পিতভাবে সিএনজি ষ্ট‍্যান্ড ইজারা দেয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, অংশীজনদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আর ওই সিদ্ধান্ত (যাত্রীদের ভাড়া, বিভিন্ন ষ্ট‍্যান্ড)র টোল আদায়ের পরিমান উল্লেখসহ সংশ্লিষ্ট ইজারাদারের নাম সম্বলিত সাইনবোর্ড জনস্বার্থে ঝুলিয়ে দিতে হব। তা ছাড়া আইন বহির্ভূত মহাসড়ক টাংক রোড নামে ইজারার বিষয়টিও খতিয়ে দেখা হবে।

এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন এর সাথে কথা বলার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা জানান, ৭টি সিএনজি-অটো ও মাইক্রোবাস স্ট্যান্ড ইজারা দেয়া হয়েছে। এখনো মহাসড়ক ইজারা দেয়ার বিষয়টি আমর জানা নেই। আমরা খুব শীঘ্রই প্রশাসন, ইজারাদার, সিএনজি চালক, সাংবাদিক সহ গন‍্যমান‍্য ব‍্যাক্তিদের নিয়ে একটি নীতিমালা তৈরি করে ইজারা কার্যক্রম শুরু করব।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সিএনজি চালকরা প্রতিটা ষ্ট‍্যান্ডে ৩০-৪০ টাকা করে টোল দেয়ার অভিযোগে সড়ক অবরোধে বিক্ষোভে নামে। আপাতত টোল আদায় স্থগিতের ঘোষণা দিয়ে সড়ক অবরোধ প্রত‍্যাহার করিয়েছি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD