1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা তাহের চেয়ারম‍্যানসহ ৩ নেতা আটক - Dainik Cumilla
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৗেদ্দগ্রামে আলোর দিশারী’র উদ্যোগে মহাসড়কের পাশে যাত্রী ছাউনী নির্মাণ কাজের উদ্বোধন করলেন ইউএনও শাহাদাৎ হোসেন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা তাহের চেয়ারম‍্যানসহ ৩ নেতা আটক বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাঃ নওশের আলম সরকার আর নেই কুমিল্লা-সিলেট সড়ক অবরোধ করে অতিরিক্ত টোল আদায় (জিপি) বন্ধে সিএনজি চালকদের ২ ঘন্টা অবরোধ- বিক্ষোভ; সীমাহীন দুর্ভোগে যাত্রীরা দেবীদ্বারে টোল আদায় (জিপি) বন্ধের দাবীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ কুমিল্লায় র‌্যাবের অভিযানে কাশিমপুর কারাগার থেকে পালানো দণ্ডপ্রাপ্ত আসামি আটক জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের বাগুর স্টেশন থেকে এক প্রবাসীকে অপহরণের চেষ্টা; ৫ অপহরণকারীকে গনধোলায়ে পুলিশে সোপার্দ দেবীদ্বারে মা’য়ের কাছে চেয়ে আইফোন কিনে দেয়ায় আবদার পুরন না করায় গলায় ফাঁস দিয়ে ছেলের আত্মহত্যা দেবীদ্বারে মোবাই কোর্টের পৃথক অভিযানে ৯টি ড্রেজার মেশিন ও ১৫ শত ফুট পাইপ ধ্বংস

দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা তাহের চেয়ারম‍্যানসহ ৩ নেতা আটক

  • প্রকাশিতঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা:স্টাফ রিপোর্টার, দেবীদ্বার ।। 

কুমিল্লার দেবীদ্বারের সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারমান‍্যান মো. আবু তাহের সরকারসহ ৩ ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতিকে গ্রেফতার পূর্বক রবিবার (২ আগস্ট) দুপুরে কোর্ট হাজতে চালান করেছে পুলিশ।

রবিবার (২ আগস্ট) সকালে অভিযান চালিয়ে উপজেলার পদ্মকোট, লক্ষিপুর ও দেবীদ্বার নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃত আ.লীগ নেতারা হলেন, উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের বুড়িরপাড় গ্রামের মৃত হাজী ইদ্রিস মিয়া সরকারের ছেলে মো. আবু তাহের সরকার(৫৮), তিনি সুবিল ইউনিঁয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও ওই ইউপির সাবেক চেয়ারম্যান। পদ্মকোট গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে মো. ফরিদুল ইসলাম(৩৬), তিনি ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং লক্ষ্মীপুর গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে মো. শাহীন সরকার(৪৫), তিনি ৬ নং ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি।

পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) সকাল অনুমান সকাল পৌনে ৮টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার ২ নং রসুলপুর ইউনিয়নের সিএনবি এলাকার গ্যাস ফিল্ডের কাছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ, আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের ৩৫/৪০ জন সক্রিয় সদস্য শোক র‍্যালী ও সরকার বিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করে।

ওই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারণকৃত ভিডিও দেখে গ্রেফতার অভিযানে ৩ আ.লীগ নেতাকে গ্রেফতার করা হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে গ্রেফতার পুর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD