
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম, উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, জুলাই আন্দোলনে শহীদ কাজী আশরাফ আহমেদ রিয়াদের পিতা কাজী বাবুল, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক আরিফ হোসাইন, জুলাই যোদ্ধা ছাত্রনেতা আমীর হামজা মুন্না, আহত যোদ্ধা তামজিদ হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা জুলাই আন্দোলন সদস্য সচিব শিপন আলী, জুলাই যোদ্ধা হারুনুর রশিদ, আহত যোদ্ধা আজিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম শিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মশিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদ হোসেন মিয়াজী, পল্লী বিদ্যুৎ ডেপুটি জেনারেল ম্যানেজার মোক্তার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, উপজেলা জামায়াত নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজ-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে শহীদের পিতা, আহত যোদ্ধা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথি বৃন্দ।