1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : milagro-silverstein :
  3. [email protected] : Habibur Monna : Habibur Monna
  4. [email protected] : unikbd :
  5. [email protected] : w2s_d55851aecda1 :
  6. [email protected] : w2s_ddad1335a385 :
  7. [email protected] : w2s_f6f7548a6d97 :
কুমিল্লায় দল মত নির্বিশেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)পালনের সহযোগীতা চাইলেন - ইউসুফ মোল্লা টিপু  - Dainik Cumilla
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় দল মত নির্বিশেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)পালনের সহযোগীতা চাইলেন – ইউসুফ মোল্লা টিপু  কুবিতে ছাত্রসংগঠনগুলো পাশাপাশি বসে একই মঞ্চে বক্তব্য রাখছে’— কুবি উপাচার্য জুলাই দিবসে শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও নবগঠিত কমিটির সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে লাকসামে ১১ দলীয় ঐক্যের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবসে নাঙ্গলকোটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬; হুমকির মুখে জুলাই শহীদদের পরিবার ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে: মনিরুল হক চৌধুরী চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল কুমিল্লায় পিকআপ চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার দ্বিতীয় স্ত্রী ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: ৬ জন গ্রেফতার, ১১ মাসের শিশু উদ্ধার

কুমিল্লায় দল মত নির্বিশেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)পালনের সহযোগীতা চাইলেন – ইউসুফ মোল্লা টিপু 

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত
গাজী মো. জাহাঙ্গীর আলম জাবির ।।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী (সা.) কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ( ৫ আগষ্ট) বিকেলে কুমিল্লা সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে কুসিক  প্রশাসক মো: ইউসুফ মোল্লা টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রথমে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন
ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম আকবরী এবং নাতে রাসূল (সা.) পেশ করেন মাওলানা মোহাম্মদ কাউছার শাহপুরী।
কেন্দ্রীয় জুলুছ কমিটির সাধারণ সম্পাদক  সম্পাদক খাদেম মো. ফিরোজ মাইজভান্ডারি দোয়া ও শোক প্রস্তাব করেন আরেফে রাব্বানী শাহ্ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা মোহতারম হজরত শাহ সুফি  মোহাম্মদ রুহুল আমিন সাবের সোবহানী আলক্বাদেরী (রহ) এঁর জন্য এবং চব্বিশের জুলাই যোদ্ধাদের স্মরণে।
  সভা পরিচালনা করেন দপ্তর সম্পাদক আলহাজ্ব শাহ্ মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখ্শী ও সাংগঠনিক সম্পাদক আলহাজ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাছুম বিল্লাহ মিয়াজী। জাইকা ও এলজিইডি মূল্যায়নে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে কুমিল্লা সিটি কর্পোরেশন ১ম স্থান অধিকার করায় কমিটির সভাপতি ও কুসিক প্রশাসক জনাব মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন জানানো হয়। স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব লায়ন মোহাম্মদ মাইনুল হাসান লিহিন। গত বছরের আয়-ব্যয় এর হিসাব  তুলে ধরেন অর্থ সম্পাদক আলহাজ্ব শাহ্ মোহাম্মদ আলমগীর খান মাইজভান্ডারী। বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শরিফুল ইসলাম , আলহাজ্ব মির্জা জালাল উদ্দিন খাঁন বাদল, মোহাম্মদ আবুল খায়ের রেজভী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ্, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আবু জাফর মোহাম্মদ আবদুল মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রোটাঃ মোহাম্মদ আবুল বাসার, প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম আকবরী, সাজসজ্জা বিষয়ক সম্পাদক মোহাম্মদ তাবারুক হোসাইন মিয়াজী, নির্বাহী সদস্য আলহাজ্ব মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন চিশতী, আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াছিন নূরী, মোহাম্মদ রেজাউল হক আঁখী, মোহাম্মদ মাহাবুব আলম সেলিম মাইজভান্ডারী, সদস্য আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুল কাদের খাঁন মাধবপুরী, রুহুল ইয়ামানি মোহাম্মদ আবরার আশরাফী, মোহাম্মদ জুয়েল রানা আশরাফী, হাজী মোহাম্মদ আবদুল আউয়াল, মোহাম্মদ জাবের হোসাইন, সাংবাদিক গাজী  জাহাঙ্গির আলম জাবির প্রমুখ নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন নবীনগর বিশ্ব এলাহী মঞ্জিল সাতমোড়া দরবার শরীফের গদ্দিনশীন ও বঙ্গবন্ধু ল’ কলেজের লেকচারার এড. শাহ মোহাম্মদ আবদুল কাইয়ুম চিশতী, ব্রাহ্মনপাড়া টাটেরা হাজী মাষ্টার রেহান উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আবদুল মবিন আখন্দ, কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ সায়ীদুর রহমান, মাওলানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাশারী, দারুল আমান দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ ছাদেকুর রহমান খাঁন নকশবন্দী, কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতী আহমদ রেজা সোহাগ, আরেফে রাব্বানী শাহ আবদুস সোবহান রিসার্চ সোসাইটির অর্থ সম্পাদক ও হযরত শাহ্ সাবের সোবহানী দরবার শরীফের প্রতিনিধি  গোলাম সিরাজুম মুনিরা  মামনুন, কালিয়াজুরী মাজার শরীফ জামে মসজিদের মূয়াজ্জিন মাওলানা মোহাম্মদ গোলাম হোসেন আল-কাদেরী, জেলা আহ্লে সুন্নাত ওয়াল জামা’আত এর সহ-আমোদ ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ মাজহারুল আনোয়ার বখ্শী, নূরে মদিনা মাদ্রাসার উপদেষ্টা মোহাম্মদ আবুল হাসান বখ্শী, হাজী মাসুক আহমদ ভুইয়া রেজভী, মহানগর আহ্লে সুন্নাত ওয়াল জামা’আত এর সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল কবির মাইজভান্ডারী, প্রচার সম্পাদক মোহাম্মদ রায়হান খাঁন, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ ছাদেকুর রহমান হানাফী রেজভী, রেজভীয়া দরবার শরীফ চট্টগ্রাম বিভাগীয় কো-চেয়ারম্যান কাজী এমরানুল ইসলাম রেজভী, আলহাজ্ব ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন শাহপুরী, এডভোকেট শরীফ উদ্দিন আহমদ, মোহাম্মদ আলমগীর আলম আশরাফী, মোহাম্মদ আবুল বাসার রেজভী, মোহাম্মদ দেলোয়ার হোসাইন রেজভী, মোহাম্মদ জালাল উদ্দিন রেজভী, মোহাম্মদ আবদুর রহিম রেজভী, হাজী মাসুক আহমদ ভূইয়া রেজভী, হাজী মোহাম্মদ জিন্নত আলী, ডা. মোহাম্মদ জাহাঙ্গির আলম মাইজভান্ডারী, মোহাম্মদ রেজা শাহ বখ্শী, মোহাম্মদ রাজু ইসলাম বখ্শী, আবদুল বারেক টুটুল শাহপুরী, মোহাম্মদ নুরুল ইসলাম পানুয়াপুরী, খাদেম মোহাম্মদ মোস্তফা রেজভী, মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, গোলাম মোহাম্মদ টিপু বখ্শী, মোহাম্মদ জাবেদ হোসেন সাদ্দাম বখ্শী, মোহাম্মদ শের আলীসহ বিভিন্ন দরবার-খানকাহ্ শরীফের প্রতিনিধি, পীর-মাশায়েখ, বিভিন্ন মহল্লার সর্দার, পেশাজীবি, আইনজীবি ও সাংবাদিক ব্যক্তিবর্গ। সভায় আগামী ১১ ও ১২ রবিউল আউয়াল শরীফ অনুষ্ঠিতব্য জশনে জুলুছ ও মাহফিলে ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া ছাল্লাম উদযাপন এর লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। মিলাদ-কিয়াম শরীফ পেশ করেন মাওলানা মোহাম্মদ আবদুল কুদ্দুছ।  দেশ ও জাতির সার্বিক কল্যান কামনা করে আখিরী মুনাজাত করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ্।
এসময় সভাপতির বক্তব্যে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক  ইউসুফ মোল্লা টিপু বলেন, আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল ও  জুলুছের সার্বিক সহযোগিতা ও সাফল্য কামনা করেন। তিনি,কুমিল্লায় দল মত নির্বিশেষে সকলকে  মহানবী  (সা:) এঁর  জন্ম দিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)  শান্তিপূর্ণ পরিবেশে পালন করার জন্য কুমিল্লাবাসীর প্রতি আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD